NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

যুব ওয়ানডে ইতিহাসে প্রথম ডাবলসেঞ্চুরি জোরিখ ফন চকভিকের


খবর   প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৫, ০৯:০৭ পিএম

যুব ওয়ানডে ইতিহাসে প্রথম ডাবলসেঞ্চুরি জোরিখ ফন চকভিকের

যুব ওয়ানডে ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ডাবলসেঞ্চুরি হাঁকিয়েছেন দক্ষিণ আফ্রিকার জোরিখ ফন চকভিক। জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৩ বলে ২১৫ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন তিনি।

আজ শুক্রবার ফন চকভিকের বিধ্বংসী ২১৫ রানের ইনিংসে ছিল ১৯ চার ও ৬টি ছক্কার মার। তার ব্যাটিং নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকা গড়ে পাহাড়সম ৩৮৫ রানের স্কোর, যা এখন যুব ওয়ানডেতে নিজেদের দলীয় সর্বোচ্চ।

 

মাত্র তিনদিন আগেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বেনোনিতে অপরাজিত ১৬৪ রান করেছিলেন ফন চকভিক। ওই ম্যাচেও দ্বিশতকের পথে ছিলেন তিনি। কিন্তু আলোক স্বল্পতায় খেলা বন্ধ হওয়ায় তা সম্ভব হয়নি। ম্যাচে ডিএল মেথডে দক্ষিণ আফ্রিকা ১৪ রানে জয় পায়।

ফন চকভিকের এই ইনিংসের আগে দক্ষিণ আফ্রিকার হয়ে যুব ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল জ্যাক রুডলফের, ১৫৬ রান। ২০০০ সালে নেপালের বিপক্ষে ইনিংসটি খেলেছিলেন তিনি।

 

 

 

আর আন্তর্জাতিক যুব ওয়ানডেতে শ্রীলঙ্কার হাসিথা বয়াগোদার করা ১৯১ রানের রেকর্ড ভেঙেছেন ফন চকভিক। ২০১৮ সালে কেনিয়ার বিপক্ষে ১৯১ রানের রেকর্ডটি করেছিলেন লঙ্কান ক্রিকেটার হাসিথা।