NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

হতাহতের তালিকা প্রস্তুতে কমিটি গঠন করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

হতাহতের তালিকা প্রস্তুতে কমিটি গঠন করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ী স্থায়ী ক্যাম্পাসের বিদ্যালয় ভবন ক্যাম্পাসে আকস্মিকভাবে বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা নির্ণয় করে ঠিকানাসহ তালিকা প্রস্তুত করতে একটি কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ। 

গতকাল মঙ্গলবার এ কমিটি গঠন করা হয়। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

স্কুল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তির বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দুর্ঘটনায় আহত, নিহত ও নিখোঁজ শিক্ষার্থী ও অন্যান্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে ঠিকানাসহ তালিকা প্রস্তুত করার জন্য কর্মকর্তা, অনুষদ সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।

 

কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করবেন অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। এ ছাড়া সদস্য হিসেবে আছেন মো. মাসুদ আলম, উপাধ্যক্ষ (প্রশাসন) খাদিজা আক্তার, প্রধান শিক্ষিকা লুৎফুন্নেসা লোপা, কো-অর্ডিনেটর মনিরুজ্জামান মোল্লা, অভিভাবক (শিক্ষার্থী: যাইমা জাহান, শ্রেণি: চতুর্থ, ক্লাস কোড: ২২৭৪), মারুফ বিন জিয়াউর রহমান, শিক্ষার্থী, বিজ্ঞান বিভাগ, দ্বাদশ শ্রেণি, মো. তাসনিম ভূঁইয়া প্রতিক, শিক্ষার্থী, বিজ্ঞান বিভাগ, দ্বাদশ শ্রেণি।

এ কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের কাজ সম্পন্ন করে প্রতিবেদন জমা দেবে।

এর পাশাপাশি, মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিখোঁজদের কোনো তথ্যের প্রয়োজন হলে দিয়াবাড়ী ক্যাম্পাসের কন্ট্রোলরুমে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে।

যোগাযোগ: ০১৯৬৩৮৩৫৬২৬ (প্রধান শিক্ষিকা), ০১৭১৩০৯১৪১৭ (কো-অর্ডিনেটর)।