NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে জার্মান দূতাবাসের শোক


খবর   প্রকাশিত:  ২২ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে জার্মান দূতাবাসের শোক

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ঢাকার জার্মান দূতাবাস। সোমবার (২১ জুলাই) দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই শোকবার্তা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরার মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। এই দুর্ঘটনায় বহু প্রাণহানি হয়েছে এবং অনেকেই আহত হয়েছে। আমরা নিহতদের পরিবার ও পুরো স্কুল কমিউনিটির প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

 

তারা আরও উল্লেখ করে, গভীর শোকের এই সময়ে বাংলাদেশের মানুষের পাশে আমরা আছি। একই সঙ্গে এই মর্মান্তিক ঘটনায় যারা প্রথমে উদ্ধারকাজে অংশ নিয়েছেন এবং চিকিৎসাসেবা দিয়েছেন, তাদের সাহস ও সহমর্মিতার প্রশংসা করি।

এর আগে সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে আগুন ধরে গিয়ে স্কুলের এক নারী শিক্ষকসহ এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয় বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ।