NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে
Logo
logo

বঙ্গবন্ধুর আদর্শ লালন করে মানুষের জন্য কাজ করে যাবো : মেয়র আতিক


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৩:৪৭ পিএম

>
বঙ্গবন্ধুর আদর্শ লালন করে মানুষের জন্য কাজ করে যাবো : মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে প্রতিজ্ঞা করছি যতদিন দায়িত্বে থাকবো বঙ্গবন্ধুর আদর্শ লালন করে মানুষের জন্য কাজ করে যাবো।

মঙ্গলবার (২৩ আগস্ট) ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম মন্ত্রী পদমর্যাদা পাওয়ায় ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এ প্রতিজ্ঞা করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ডিএনসিসি মেয়র এক মিনিট নিরবতা পালন করেন।

মন্ত্রী পদমর্যাদা পাওয়া বিষয়ে ডিএনসিসি মেয়র বলেন, প্রধানমন্ত্রী আমাকে যে সম্মান দিয়েছেন সেজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আজ ধানমন্ডি ৩২ নম্বরে এসে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে প্রতিজ্ঞা করছি, যতদিন দায়িত্বে থাকবো বঙ্গবন্ধুর আদর্শ লালন করে মানুষের জন্য কাজ করে যাবো। জাতির পিতা সারাজীবন মানুষের জন্য সংগ্রাম করেছেন। তিনি কখনও নিজেকে নিয়ে ভাবেননি। সবসময় মানুষের কথা ভাবতেন। মানুষের জন্য, দেশের জন্য সারাজীবন সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে দেশের জন্য কাজ করতে হবে।

বঙ্গবন্ধুর আদর্শকে শুধু মুখে নয়, বুকে ধারণ করে মানুষের জন্য এবং দেশের জন্য কাজ করতে হবে বলেও উল্লেখ করেন মেয়র আতিকুল ইসলাম। পরে ডিএনসিসি মেয়র ধানমণ্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটি ঘুরে দেখেন।

ঢাকার দুই সিটি করপোরেশনের (দক্ষিণ ও উত্তর) মেয়রকে মন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার। এছাড়া চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রদের প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সোমবার (২২ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত ৮ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।