NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

ইতিহাস আর রেকর্ড কিন্তু ভাঙার জন্যই তৈরি হয়: লিটন


খবর   প্রকাশিত:  ২০ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

ইতিহাস আর রেকর্ড কিন্তু ভাঙার জন্যই তৈরি হয়: লিটন

সবার জানা, বাংলাদেশের পারফরম্যান্সে ধারাবাহিকতা কম। টাইগাররা পর পর দুই সিরিজে খুব খেলেছেন, এমন নজির খুব একটা নেই। তাই পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে ওই ধারাবাহিকতার বিষয়টা চলে আসছে।

শ্রীলঙ্কার কাছে পিছিয়ে পড়ে সিরিজ জেতার পর এবার দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ। শ্রীলঙ্কার মাটিতে প্রথম ম্যাচ হেরে শেষ দুই খেলায় বাংলাদেশ যে ক্রিকেটটা খেলেছে, এবার ঘরের মাঠে কি তা খেলতে পারবে?

 

সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক লিটন দাসের আশাবাদী উচ্চারণ, ‘চেষ্টার তো কখনও কমতি থাকবে না। শুধু দুইটা কেন, যদি ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজও হয়, আমাদের একই মাইন্ডসেট আপ থাকবে। একই লক্ষ্য থাকবে, সিরিজ জেতার। তবে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।’

শ্রীলঙ্কায় যে ইতিহাস গড়া হয়েছে, সেটা অতীত। এখন আবার নতুন করে শুরুর তাগিদ বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে, ‘এখন নতুন জায়গা, নতুন ভেন্যু। সবকিছু নতুনভাবে নিতে হবে, নতুন চ্যালেঞ্জ আসবে। আমরা প্রস্তুত এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য। দেখি কী হয়।’

 

 

 

পরপর দুই সিরিজ ভালো খেলে জেতার রেকর্ড খুব কম। তবে লিটনের কথা, ‘ইতিহাস আর রেকর্ড কিন্তু ভাঙার জন্যই তৈরি হয়। আমরা যদি ভালো ক্রিকেট খেলি, রেকর্ড ভাঙতে সময় লাগবে না। তবে ওই রেকর্ডের চিন্তা না করে, আমরা কী করতে পারি, আমাদের কতখানি সামর্থ্য আছে; কতটা ভালো ক্রিকেট খেলতে পারি, সেসব ভাবলে ওই সব জিনিসই বদলে যাবে।’