NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে ১৯ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচি


খবর   প্রকাশিত:  ১৯ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে ১৯ জুলাই  বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আজ প্রত্যেক জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির পালন করা হবে। জেলায় যতজন শহীদ হয়েছেন ততগুলো গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এ আয়োজন করা হবে।

গণহত্যা ও ছাত্র-জনতার প্রতিরোধ দিবস ১৯ জুলাই স্মরণে মিউজিক্যাল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হবে।

যার থিম মিউজিক হবে ‘কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা’।

 

কর্মসূচি অনুযায়ী এ দিনে ‘একটি শহীদ পরিবারের সাক্ষ্য’ ডকুমেন্টারির পার্ট-৫ প্রচার এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণের ভিডিও শেয়ার করা হবে। সব মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠানমালা প্রচার করা হবে। সব মোবাইল গ্রাহকের কাছে ভিডিওর ইউআরএল প্রেরণ করা হবে।

এ ছাড়া ঢাকার সাভারে শহীদদের স্মরণে সমাবেশের আয়োজন করা হবে।

 

এদিনে সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ‘এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’, ‘আবরার ফাহাদ' ও ‘আয়নাঘর স্টোরিজ’সহ জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শন করা হবে।