NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ২৬, ২০২৬ | ১০ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যেও উত্তাল ফ্রান্স, বিক্ষোভে সংঘর্ষ ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ব্যক্তিগত অধিকার রক্ষায় আইন চান কৃতি শ্যানন গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

শহীদ আবু সাঈদের ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্পে’ ভুল, ঢেকে দিলেন শিক্ষার্থীরা


খবর   প্রকাশিত:  ১৯ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

শহীদ আবু সাঈদের ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্পে’ ভুল, ঢেকে দিলেন শিক্ষার্থীরা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদ স্মরণে স্থাপিত ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্পে’ জন্মতারিখসহ তথ্যগত নানা অসংগতি সামনে এসেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আজ শুক্রবার দুপুরে লাল কাপড় দিয়ে সেটি ঢেকে দিয়েছেন তাঁর সহযোদ্ধা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ১৬ জুলাই শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকীতে আবু সাঈদ স্মরণে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকের সামনে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ স্থাপন করা হয়। এটি বাস্তবায়ন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিইডি)।

গত বছরের ১৬ জুলাই আবু সাঈদ এই ফটকের সামনে পুলিশের গুলিতে শহীদ হন।

 

12345678

স্ট্রিট মেমোরি স্ট্যাম্পে লেখা হয়েছে, ‘রংপুরের ছেলে শহীদ আবু সাঈদ। জালেম ও জুলুমের বিরুদ্ধে যার শির ছিল চির উন্নত। তিনি বলতেন, “প্রয়োজনে শহীদ হব, তবু মাথা নত করব না।

” ১৬ জুলাই আসমানের দিকে দুই হাত প্রসারিত করে শাহাদাত বরণ করলেন। এরপরই সারা বাংলাদেশ জেগে ওঠে অনন্ত বিপ্লবের ওয়াদা নিয়ে।’

 

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, তথ্যে অসংগতি থাকা মেমোরি স্ট্যাম্পের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক শামসুর রহমান, আরমান হোসেন ও আবু সাঈদের বাল্যবন্ধু মাহিদ হাসান সেটি লাল কাপড় দিয়ে ঢেকে দেন।

শামসুর রহমান সাংবাদিকদের বলেন, ‘প্রথমত আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থী, সেটা সেখানে লেখা হয়নি।

দ্বিতীয়ত শহীদ আবু সাঈদের দুই হাত প্রসারিত ছিল; কিন্তু সেখানে লেখা, দুই হাত আসমানের দিকে করা। এটা যে স্পষ্টত পুলিশি হত্যাকাণ্ড, সেটা সেখানে নেই।’ 

 

তিনি বলেন, আবু সাঈদের জন্ম ২০০০ সালের ১০ ডিসেম্বর। কিন্তু সেখানে ২০০১ সালের ১ জানুয়ারি লেখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আরেক সমন্বয়ক আরমান হোসেন বলেন, ‘আবু সাঈদের মৃত্যু এবং তাঁর সম্পর্কিত সবকিছু দিনের আলোর মতো স্পষ্ট।

সুতরাং এটি নিয়ে ভুল হওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই। তাঁর যে ইতিহাস, সেটাকে কোনোভাবে বিকৃত বা খামখেয়ালিভাবে লেখা হোক, সেটা আমরা চাই না।’

 

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হারুন-অর রশিদ সাংবাদিকদের বলেন, স্ট্রিট মেমোরি স্ট্যাম্পটি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছিল। উদ্বোধনের আগে সেটি ঢাকা ছিল। তাঁরা দেখতে পারেননি। ভুল তথ্যের কারণে শিক্ষার্থীরা সেটি গ্রহণ করেননি। এটা আবার ঢেকে দেওয়া হয়েছে। তাঁরা ভুল সংশোধনের চেষ্টা করছেন।