NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

শুটিং করতে গিয়ে অভিনেত্রীর আকস্মিক মৃত্যু


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১৪ পিএম

>
শুটিং করতে গিয়ে অভিনেত্রীর আকস্মিক মৃত্যু

সাবেক ‘বিগ বস’ তারকা ও বিজেপি নেত্রী সোনালি ফোগত মারা গেছেন। সোমবার মধ্যরাতে হঠাৎ হৃদ্‌যন্ত্র বিকল হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজার। তবে পুলিশ এখনও সরকারিভাবে তার মৃত্যুর কারণ জানায়নি।

আরেকটি খবরে জানা গেছে, প্রয়াত বিজেপি নেত্রী-অভিনেত্রীর মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে এবং স্থানীয় পুলিশ দেহ হাসপাতালে নিয়ে গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, শুটিংয়ের জন্য দুই দিনের জন্য গোয়া গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই তার মৃত্যু হয়েছে।

মনে করা হচ্ছে মৃত্যুর কিছুক্ষণ আগে সোনালি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। একই সময়ে টুইটার অ্যাকাউন্টে তার প্রোফাইল ছবিও পরিবর্তন করেন।

সোনালি ফোগতের বাবা-মা হরিয়ানার ভুথান গ্রাম থেকে গোয়া যাচ্ছেন মেয়েকে শেষ দেখা দেখতে। ২০১৬ সালে, তার স্বামী সঞ্জয় ফোগতকে একটি খামারবাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়।

ছোটপর্দায় সোনালি ফোগতকে শেষবার দেখা গিয়েছিল ‘বিগ বস ১৪’-এ। তিনি একজন ওয়াইল্ডকার্ড প্রতিযোগী হিসাবে প্রবেশ করে ব্যাপক জনপ্রিয় হন।

প্রথমে কংগ্রেসে থাকলেও পরে বিজেপিতে যোগ দেন সোনালি। ২০১৯ সালে হরিয়ানা নির্বাচনে বিজেপির টিকিটে আদমপুর থেকে বিধানসভা নির্বাচনে লড়েছিলেন তিনি। টিকটকেও খুব জনপ্রিয় ছিলেন তিনি।

রাজনীতিকের চেয়ে অভিনেত্রী হিসাবেই বেশি পরিচিত ছিলেন সোনালি। ২০১৬ সালে টেলিভিশন সিরিয়াল ‘এক মা জো লাখো কে লিয়ে বনি আম্মা’-র মাধ্যমে তার অভিনয়ে আত্মপ্রকাশ। এর পর হরিয়ানভি চলচ্চিত্র ‘ছোড়িয়ান ছোরোঁ এস কাম নাহি হোতি’-তে দেখা যায় তাকে। বেশ কয়েকটি পাঞ্জাবি এবং হরিয়ানভি মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন। সবশেষ ওয়েব সিরিজ, ‘দ্য স্টোরি অফ বদমাশগড়’-এ দেখা গিয়েছিল সোনালিকে।