NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ২৬, ২০২৬ | ১০ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যেও উত্তাল ফ্রান্স, বিক্ষোভে সংঘর্ষ ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ব্যক্তিগত অধিকার রক্ষায় আইন চান কৃতি শ্যানন গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

আজ অনেকের মুখোশ উন্মোচিত হয়েছে: আসিফ মাহমুদ


খবর   প্রকাশিত:  ১৭ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

আজ অনেকের মুখোশ উন্মোচিত হয়েছে: আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আজ অনেকের মুখোশ উন্মোচিত হয়েছে। এদের চিনে রাখাটা আগামীর রাজনীতির বোঝাপড়ার জন্য জরুরি।

বুধবার (১৬ জুলাই) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে একথা লেখেন তিনি।

 

ফেসবুক পোস্টে উপদেষ্টা লেখেন, দেখেন কীভাবে ‘নিষিদ্ধ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণাকে ‘সাধারণ সমর্থকদের মানবাধিকার হরণ’ হিসেবে দেখানোর চেষ্টা করা হলো। এইটা মুজিববাদী সন্ত্রা*সীদের পক্ষে বয়ান উৎপাদনের রাজনীতি।

jagonews24.com

 

তিনি আরও লেখেন,মুজিববাদী রাজনীতির দুইটা ধারা বিদ্যমান।

 

 

 

১. রক্ষীবাহিনী - যাদেরকে গোপালগঞ্জে অ*স্ত্র, কক*টেল নিয়ে হত্যার উদ্দেশে হামলা করতে দেখা গেছে।
২. কালচারাল এবং ইন্টেলেকচুয়াল - যারা এই সন্ত্রাসীদের ভিক্টিম হিসেবে বয়ান উৎপাদনে নেমেছে। (অর্থের কাছে বিক্রি হওয়া কিংবা মুজিববাদী কালচারাল ফার্মে বড় হওয়া)।