NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ২৬, ২০২৬ | ১০ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যেও উত্তাল ফ্রান্স, বিক্ষোভে সংঘর্ষ ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ব্যক্তিগত অধিকার রক্ষায় আইন চান কৃতি শ্যানন গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের ওপর নজর রাখছে রাশিয়া: ক্রেমলিন


খবর   প্রকাশিত:  ১৭ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের ওপর নজর রাখছে রাশিয়া: ক্রেমলিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে নতুন করে অস্ত্র সরবরাহ শুরুর ঘোষণা দেওয়ার পর রাশিয়া জানিয়েছে তারা পশ্চিমা দেশগুলোর এই কার্যকলাপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। বুধবার এ তথ্য জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

তিনি আরও জানান, ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে নতুন কোনো ফোনালাপ বর্তমানে নির্ধারিত নেই, তবে প্রয়োজন হলে দ্রুত তা আয়োজন করা সম্ভব।

 

এর আগে ট্রাম্প প্রকাশ্যে রাশিয়ার প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং জানান যে পুতিনকে ৫০ দিনের মধ্যে শান্তিচুক্তিতে সম্মত হতে হবে, না হলে কঠোর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

ট্রাম্প বলেছেন, আমরা সেকেন্ডারি ট্যারিফ আরোপ করবো। যারা রাশিয়ার সঙ্গে বাণিজ্য করবে, তাদের ওপরও প্রভাব পড়বে।

 

ক্রেমলিন মুখপাত্র পেসকভ বলেন, আমরা ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।

বিশ্লেষকদের মতে, রাশিয়া এখন শান্ত থাকো এবং কাজ চালিয়ে যাও নীতি অনুসরণ করছে, যদিও ট্রাম্পের চাপ আদৌ পুতিনকে যুদ্ধ বন্ধে প্ররোচিত করবে কিনা, তা অনিশ্চিত।

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ট্রাম্প দাবি করেছিলেন, আমি প্রেসিডেন্ট হলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করে দিতাম।

 

তবে এখন পর্যন্ত ট্রাম্প ও পুতিনের ছয়বারের ফোনালাপ এবং রাশিয়া-যুক্তরাষ্ট্র-ইউক্রেনের প্রতিনিধিদের কয়েকটি বৈঠক সত্ত্বেও যুদ্ধবিরতি হয়নি।