NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে মস্কোতে সিআইএ প্রধান জন র‍্যাটক্লিফ, রুশ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক হরমুজ প্রণালী থেকে সব জলমাইন সরানো হয়েছে; ইরানকে কঠোর হুঁশিয়ারি স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ‘নৈতিক সীমারেখা’ অতিক্রমের ঝুঁকি, জরুরি বিধি চায় জাতিসংঘ ও রেড ক্রস যুক্তরাষ্ট্রের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করল কানাডা
Logo
logo

বেলিংহ্যামের অস্ত্রোপচার আজ, কতদিন মাঠের বাইরে থাকবেন রিয়াল তারকা


খবর   প্রকাশিত:  ১৬ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

বেলিংহ্যামের অস্ত্রোপচার আজ, কতদিন মাঠের বাইরে থাকবেন রিয়াল তারকা

চোট পেয়েছিলেন ২০২৩ সালে। ভেবেছিলেন অস্ত্রোপচার না করলেও সমস্যা হবে না, সাধারণ প্রক্রিয়ার মাধ্যমেই সেরে উঠবেন। সেরে উঠেছিলেনও। তবে সমস্যা একেবারে সমাধান হয়নি। জুড বেলিংহ্যামের অস্বস্তি থেকেই গেল।

যে কারণে শেষমেশ ছুরি-কাঁচির নিচে যেতেই হচ্ছে রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারকে। আজ বুধবার লন্ডনে বাঁ কাঁধে অস্ত্রোপচার করাবেন ইংলিশ তারকা। ইএসপিএনকে একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

 

রিয়াল ভক্তদের মনে প্রশ্ন, কতদিন ইংল্যান্ডের এই আন্তর্জাতিক ফুটবলার মাঠে বাইরে চলে যাচ্ছেন? সুনির্দিষ্ট করে দিনক্ষণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, ১০ থেকে ১২ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন এই তারকা।

২০২৩ সালের নভেম্বরে রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচ চলাকালীন কাঁধে চোট পান বেলিংহ্যাম। এরপর পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে মাঠে থাকার সিদ্ধান্ত নিলেও পুরোপুরি সুস্থ হতে পারেননি।

 

গত মাসে পাচুকার বিপক্ষে ৩-১ গোলে জয়ের পর অস্ত্রোপচারের সিদ্ধান্তের কথা জানান রিয়ালের হয়ে ক্লাব বিশ্বকাপে সবগুলো ম্যাচে শুরুর একাদশে থাকা বেলিংহ্যাম।

তিনি বলেন, ‘টুর্নামেন্টের পর অস্ত্রোপচার করাবো। এই গরমে ব্রেস পরে খেলা সত্যিই কষ্টকর হয়ে গেছে। আগের মত স্বাভাবিক কাঁধ ফিরে পাওয়া দারুণ হবে, তাই আমি এই অপারেশনের জন্য বেশ আগ্রহী।’

২০২৩ সালের গ্রীষ্মে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে রিয়ালে যোগ দেন বেলিংহ্যাম। প্রথম মৌসুমেই দলকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

 

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৮ ম্যাচে ১৫টি করে গোল ও অ্যাসিস্ট করেন ইংলিশ মিডফিল্ডার।

নতুন কোচ জাবি আলোনসোর অধীনে আগামী ১৯ আগস্ট ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার ২০২৫-২০২৬ মৌসুম শুরু করবে রিয়াল।

বেলিংহ্যাম আগামী অক্টোবরের শুরুতে দলে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্রায় আটটি লিগ ম্যাচ এবং চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের শুরুর দিকের ম্যাচগুলো মিস করবেন তিনি।