NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

কোয়েল মল্লিকের কাছে ‘বয়স একটি সংখ্যা মাত্র!’


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৪, ০৪:৫৬ এএম

>
কোয়েল মল্লিকের কাছে ‘বয়স একটি সংখ্যা মাত্র!’

টলিউডের প্রভাবশালী মল্লিক পরিবারের মেয়ে তিনি। বাবা রঞ্জিত মল্লিক কিংবদন্তি অভিনেতা। বাবার নাম রক্ষা করে তিনিও হয়েছেন সফল অভিনেত্রী। প্রায় দুই দশক ধরে সাফল্যের সঙ্গে কলকাতার বাংলা সিনেমায় কাজ করছেন।

তিনি কোয়েল মল্লিক। মায়াবী চাহনি, মিষ্টি হাসি আর অভিনয়ের গুণে নিজেকে অনন্যা রূপে প্রতিষ্ঠিত করেছেন। বিয়ে করে সংসারী হয়েছেন কোয়েল। হয়েছেন সন্তানের মা।

এরপরও কি রূপের নদীতে ভাটা পড়েছে? একদমই না। পুনরায় নিজেকে গ্ল্যামারাস রূপে ফিরিয়ে এনেছেন। এখন নিয়মিত সোশ্যাল মিডিয়ায় রূপের ঝলক মেলে ধরেন। আর তাতে মুগ্ধ হন ভক্তরা।

রোববার (২১ আগস্ট) ইনস্টাগ্রামে কয়েকটি নতুন ছবি শেয়ার করেন কোয়েল। এতে তার পরনে দেখা যায় গোলাপি রঙের পোশাক। যেটার নকশা কিছুটা স্যুটের মতো। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘গোলাপি হলো ভালোবাসা’।

koel
কোয়েল মল্লিক

কোয়েলের ওই পোস্টে ৪০ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে। মন্তব্যের সংখ্যাও হাজার হাজার। অধিকাংশ মন্তব্যে ভক্তরা তার প্রতি ভালোবাসা জানিয়েছেন। এক অনুসারী লিখেছেন, ‘বয়স তোমার কাছে একটি সংখ্যা মাত্র। তোমার সৌন্দর্য একদম খাঁটি’, আরেকজন লিখেছেন, ‘এটা একেবারে অসাধারণ’, অনুরোধ জানিয়ে আরেক ভক্ত লিখেছেন, ‘তুমি সবার চেয়ে আলাদা, প্লিজ এমনই থেকো দিদি’।

প্রযুক্তির এই যুগে কোয়েল সোশ্যাল অ্যাকাউন্টে দারুণ সক্রিয়। ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন। যেমন কদিন আগেই স্বামী নিসপাল সিংয়ের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, আবার বিদেশ ভ্রমণের ভিডিও শেয়ার করতেও ভোলেননি।

পর্দায় কোয়েলকে সর্বশেষ দেখা গেছে ২০২১ সালে ‘বনি’ সিনেমায়। যেখানে তার সহশিল্পী ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়।