NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে
Logo
logo

প্রতিরক্ষা সচিবের পরিচয় ব্যবহার করে প্রতারণা, সতর্ক করলো আইএসপিআর


খবর   প্রকাশিত:  ০৯ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

প্রতিরক্ষা সচিবের পরিচয় ব্যবহার করে প্রতারণা, সতর্ক করলো আইএসপিআর

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনের ছবি ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ধরনের অনৈতিক সুবিধা দাবি ও প্রতারণামূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটছে। এ বিষয়ে সবাইকে সর্তক থাকার জন্য অনুরোধ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মঙ্গলবার (৮ জুলাই) আইএসপিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সর্তকতা জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনের ছবি ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে একাধিক মোবাইল নম্বর (০১৩৩৭-৪০৯৩১৮/০১৩৩৯-০৫৪০০৮) ও হোয়াটসঅ্যাপ আইডি থেকে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বিভিন্ন ধরনের অনৈতিক সুবিধা দাবি ও প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বিষয়ে সবাইকে সর্তক থাকার জন্য অনুরোধ করা হলো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাই কেউ প্রতিরক্ষা সচিবের নামে এ ধরণের প্রতারণা করতে চাইলে ভুক্তভোগীকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। এসব প্রতারকের বিষয়ে সবাইকে সতর্ক করা হলো।