NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে
Logo
logo

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি


খবর   প্রকাশিত:  ০৭ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি

৩২ দলের ক্লাব বিশ্বকাপে টিকে রয়েছে কেবল চার দল। চমকপ্রদ ব্যাপার হলো, সেমিফাইনালের চার ক্লাব চারটি ভিন্ন দেশের।

শেষ চারে নাম লিখিয়েছে ফ্রান্সের পিএসজি, স্পেনের রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ডের চেলসি এবং ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। এদের মধ্যে যেকোনো এক দলের হাতে উঠতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপের ট্রফি।

 

এরই মধ্যে সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়ে গেছে। প্রথম ম্যাচে ৮ জুলাই মঙ্গলবার বাংলাদেশ সময় দিনগত রাত একটায় মুখোমুখি হবে ফ্লুমিনেন্স আর চেলসি।

দ্বিতীয় সেমিফাইনালে লড়বে রিয়াল মাদ্রিদ আর পিএসজি। হাইভোল্টেজ এই ম্যাচটি ৯ জুলাই বুধবার দিনগত রাত একটায়। দুটি ম্যাচই হবে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে।

 

ইউরোপের তিন দল রিয়াল মাদ্রিদ, পিএসজি আর চেলসির শেষ চারে আসা প্রত্যাশিতই ছিল। তবে চমক দেখিয়েছে দক্ষিণ আমেরিকার ফ্লুমিনেন্স।

ব্রাজিলের চার দলের মধ্যে এই ক্লাবটিই শেষ চার পর্যন্ত টিকে রয়েছে। শেষ ষোলোয় তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট ইন্টার মিলানকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছিল, কোয়ার্টারে হারায় আল হিলালকে।

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের সূচি
৮ জুলাই: চেলসি-ফ্লুমিনেন্স (রাত ১টা, মেটলাইফ স্টেডিয়াম)
৯ জুলাই: পিএসজি-রিয়াল মাদ্রিদ (রাত ১টা, মেটলাইফ স্টেডিয়াম)।