NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে
Logo
logo

অবিশ্বাস্য গোলে রিয়ালকে ক্লাব বিশ্বকাপের সেমিতে তুললেন এমবাপে


খবর   প্রকাশিত:  ০৬ জুলাই, ২০২৫, ০৯:০৭ এএম

অবিশ্বাস্য গোলে রিয়ালকে ক্লাব বিশ্বকাপের সেমিতে তুললেন এমবাপে

শেষ মুহূর্তে বাইসাইকেল কিকে দুর্দান্ত গোল করে রিয়াল মাদ্রিদকে নাটকীয় জয় উপহার দিয়েছেন কিলিয়ান এমবাপে। ফরাসি তারকার অবিশ্বাস্য গোলে জার্মান বুন্দেসলিগার ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ ব্যবধানে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে রিয়াল।

ফাইনালে ওঠার লড়াইয়ে রিয়ালের প্রতিপক্ষ এমবাপের সাবেক ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে।

 

গতকাল শনিবার ম্যাচের দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে ৫ মিনিটের ব্যবধানে উভয় দলের মোট তিনটি গোল হয়। ৯৩ মিনিটে ডর্টমুন্ডের ম্যাক্সিমিলিয়ান বিয়ার নিজেদের প্রথম গোল করে ব্যবধান ২-১ এ কমিয়ে আনেন।

এর এক মিনিট পরেই (৯৪ মিনিটে) বদলি হয়ে নামা এমবাপে এক মনোমুগ্ধকর বাইসাইকেল কিকে ব্যবধান আবারও দুইয়ে (৩-১) নিয়ে যান। ৬৭ মিনিটে জুড বেলিংহামের বদলি হিসেবে মাঠে নামেন এমবাপে।

 

৯৮ মিনিটে ডিন হুইসেনের ফাউলে পেনাল্টি পায় বরুশিয়া। লাল কার্ড দেখেন রিয়াল তারকা। ডর্টমুন্ডের সেরহু গুইরেসি পেনাল্টি থেকে গোল করেন। ফলে ব্যবধান দাঁড়ায় ৩-২।

শেষ মুহূর্তে নাটকীয়তা চরমে পৌঁছায়। ডর্টমুন্ডের মার্সেল সাবিৎসারের সম্ভাব্য সমতাসূচক শট ঠেকিয়ে দেন রিয়ালের গোলরক্ষক থুবো কর্তোয়া। শেষ বাঁশি বেজে ওঠার আগ পর্যন্ত লিড ধরে রাখে রিয়াল।

এর আগে ম্যাচের শুরুতেই লিড নেয় রিয়াল। মাত্র ১০ মিনিটেই আর্দা গুলারের অ্যাসিস্টে গোল করে লস ব্লাঙ্কসদের ১-০ ব্যবধানে এগিয়ে দেন গঞ্জালো গার্সিয়া। ঠিক তার ১০ মিনিট পর গোল করেন ব্যবধান ২-০ করেন ফ্রান গার্সিয়া।

 

 

 

সেমিফাইনালে এমবাপের পুরনো ক্লাব পিএসজির মুখোমুখি হবে রিয়াল। একই রাতে অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে পিএসজি।