NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ২৬, ২০২৬ | ১০ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যেও উত্তাল ফ্রান্স, বিক্ষোভে সংঘর্ষ ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ব্যক্তিগত অধিকার রক্ষায় আইন চান কৃতি শ্যানন গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা নতুন সমাজ গড়বে: সমাজকল্যাণ উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ০৫ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা নতুন সমাজ গড়বে: সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, আমাদের দেশের আছে বিশাল মানবসম্পদ। এ সম্পদ কাজে লাগাতে সরকার বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এর মধ্যদিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা নতুন সমাজ গড়বে বলে সরকার আশাবাদী।

শুক্রবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের মধুমতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সানরাইডার ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত উইম্যান অ্যান্ড গোল্ডেন সিটিজেন ট্রেড ফেস্টিভ্যাল ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা।

 

অনুষ্ঠানে শারমিন এস মুরশিদ বলেন, জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্ণ হতে চলেছে। এ অভ্যুত্থানে আমাদের তরুণরা জীবন উৎসর্গ করেছেন। কোনো অপশক্তি তাদের আটকাতে পারেনি। কারণ গত ১৫ বছর দেশে অন্যায়ের পাহাড় গড়ে উঠেছিল, যে পাহাড় ভাঙার জন্য জুলাই যুদ্ধের সৃষ্টি হয়েছিল। সেদিন আমাদের সন্তানরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। অন্যায়কে রুখে দিয়ে নতুন বাংলাদেশের সূচনা করেছিল।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন- সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বিজয় কৃষ্ণ দেবনাথ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য ২৪ জুলাই যুদ্ধে শহীদ মুগ্ধর ভাই মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং সাবরিনা আফরোজা সেবন্তী।

 

 

 

এদিন বিকেলে উপদেষ্টা গাজীপুরের টঙ্গীর এরশাদনগরে জুলাই যুদ্ধে শহীদ নাফিসা হোসেন ও শহীদ সানজিদা হোসেনের পরিবারের সঙ্গে দেখা করেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনি তাদের সহযোগিতার আশ্বাস দেন।