NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি
Logo
logo

একান্ত সাক্ষাতে প্রধান উপদেষ্টা কী নির্দেশনা দিয়েছিলেন, জানালেন সিইসি


খবর   প্রকাশিত:  ০২ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

একান্ত সাক্ষাতে প্রধান উপদেষ্টা কী নির্দেশনা দিয়েছিলেন, জানালেন সিইসি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে ওই সাক্ষাতে দুজনের কী কথা হয়েছিল সে বিষয়ে কিছুই সামনে আসেনি। বৈঠকের বিষয়টি স্পষ্ট করার দাবিও উঠেছে বিএনপির পক্ষ থেকে।

তবে আজ মঙ্গলবার সিইসি জানিয়েছেন, ‘সেদিনের বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

’ আজ রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

 

সিইসি বলেছেন, “জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন। আমরা বলেছি, নির্বাচন কমিশন ‘ফুল গিয়ারে’ প্রস্তুতি নিচ্ছে।”

প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনের কাছ থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান বলে জানিয়েছেন সিইসি।

 

জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো কথা হয়েছে কি না, জানতে চাইলে সিইসি বলেন, ‘জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখের বিষয়ে কোনো আলোচনা হয়নি। তারিখ নির্ধারিত হলে নির্বাচন কমিশনের মাধ্যমেই আপনারা জানতে পারবেন।’

গত ২৬ জুন (বৃহস্পতিবার) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।