NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে
Logo
logo

হতভাগ্য বুমরাহ, সুযোগ ছিল ৯ উইকেটের, পেলেন ৫টি!


খবর   প্রকাশিত:  ২৪ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

হতভাগ্য বুমরাহ, সুযোগ ছিল ৯ উইকেটের, পেলেন ৫টি!

খোদ শচিন টেন্ডুলকার রেগে-মেগে আগুন। ভারতীয় ফিল্ডারদের হাত কেন এত পিচ্ছিল, কেন এতগুলো ক্যাস ফসকে যাচ্ছিল, সে কারণে তিনি তুমুল সমালোচনা করলেন ভারতীয় দলের। সে সঙ্গে জানিয়ে দিলেন, এতগুলো ক্যাচ না ছাড়লে জসপ্রিত বুমরাহর উইকেট ৫টি নয়, তার নামের পাশে থাকতো ৯ উইকেট!

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় দলের ফিল্ডিং নিয়েই এখন তুমুল সমালোচনার ঝড়। একের পর এক ক্যাচ ফেলেছেন ভারতীয় ক্রিকেটাররা। ফিল্ডিং নিয়ে উদ্বেগ গোপন করেননি ব্যাটিং কোচ সিতাংশু কোটাকও। শুভমান গিলের দলের ক্যাচ ফেলার সবচেয়ে বেশি খেসারত দিতে হয়েছে জসপ্রিত বুমরাহকে। শুধু তাই নয়, তৈরি হয়েছে লজ্জার রেকর্ডও।

 

শুধু বুমরাহের বলেই চারটি ক্যাচ ফেলেছেন ভারতীয় ফিল্ডাররা। ৫টি উইকেটের সঙ্গে ওই চারটি ক্যাচ নিতে পারলে তো ৯টি উইকেটই হতো। বুমরাহর বলে একাই তিনটি ক্যাচ ফেলেছেন জশস্বি জয়সওয়াল। একটি ক্যাচ ফস্কান রবিন্দ্র জাদেজার মত তুখোড় ফিল্ডারও। এর আগে ভারতের আর কোনও বোলারের বলে টেস্টের এক ইনিংসে এতগুলো ক্যাচ পড়েনি।

জসস্বি ফেলেছেন তিনটি ক্যাচ। টেস্ট ক্রিকেটের এক ইনিংসে সবচেয়ে বেশি ক্যাচ ফেলার ভারতীয় রেকর্ড এটাই। এই ম্যাচে ১৫০টি ক্যাচ ধরার মাইলফলক স্পর্শ করেছেন রিশাভ পান্ত। তবে তিনিও ক্যাচ ফেলেছেন। ক্যাচ ফস্কেছেন শার্দুল ঠাকুরও।

 

ভারতীয় দলের খারাপ ফিল্ডিংয়ের সুবিধা পেয়েছেন ইংল্যান্ডের ব্যাটাররা। টেস্টের ২য় দিন ক্যাচ তুলে বেঁচে যান অলি পোপ। শেষ পর্যন্ত তৃতীয় দিন গিয়ে তিনি করেন ১০৬ রান। দু’বার বেঁচে যান হ্যারি ব্রুক। ব্যক্তিগত ৪৬ এবং ৮২ রানের মাথায় ক্যাচ দিয়েছিলেন তিনি। কিন্তু ধরতে পারেননি ভারতীয় ফিল্ডাররা।

 

 

 

শুভমান গিলদের ফিল্ডিংয়ের বেহাল দশা দেখে অন্যতম ধারাভাষ্যকার দিনেশ কার্তিক বলেছেন, গত পাঁচ বছরে কোনও টেস্টে ভারতের এত খারাপ ফিল্ডিং তিনি দেখেননি। সমালোচনা করেছেন সুনীল গাভাস্কারও।