NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে
Logo
logo

প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর ‘অত্যন্ত সফল’ - পররাষ্ট্র মন্ত্রণালয়


খবর   প্রকাশিত:  ১৮ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর ‘অত্যন্ত সফল’ - পররাষ্ট্র মন্ত্রণালয়

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকে ‘অত্যন্ত সফল’ বলে বর্ণনা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ এবং চুরি যাওয়া সম্পদ উদ্ধারে বাস্তব অগ্রগতির কথা তুলে ধরে এমন মন্তব্য করেছে মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক বলেন, ‘আমাদের বিবেচনায় সফরটি অত্যন্ত সফল হয়েছে।’

 

তিনি জানান, প্রধান উপদেষ্টার প্রাথমিকভাবে নির্ধারিত সফরসূচির চেয়ে বেশি ব্যস্ততা ছিল। সরকারি সফরের সময় তাকে পূর্ণ প্রটোকল দেওয়া হয়েছিল।

এসময় রুহুল আলম সিদ্দিক যুক্তরাজ্য সফরে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জনের কথা তুলে ধরেন। যার মধ্যে রয়েছে চুরি যাওয়া সম্পদ উদ্ধারে উল্লেখযোগ্য পদক্ষেপ, রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত সাক্ষাৎ এবং অধ্যাপক ইউনূসকে মর্যাদাপূর্ণ রাজা তৃতীয় চার্লস হারমনি পুরস্কার প্রদান।