NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে
Logo
logo

‘কর্মসংস্থান অধিদপ্তর’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : শ্রম উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ১৩ জুন, ২০২৫, ০৭:০৬ পিএম

‘কর্মসংস্থান অধিদপ্তর’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : শ্রম উপদেষ্টা

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রম বাজারে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য সরকার একটি নতুন ‘কর্মসংস্থান অধিদপ্তর’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে শ্রম অধিকার সুরক্ষা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রম আইন বাস্তবায়নে আইএলওর কারিগরি সহায়তা কামনা করেন তিনি।

সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবোর সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে উপদেষ্টা এসব কথা বলেন। 

বৈঠকে শ্রম উপদেষ্টা বাংলাদেশের শ্রমখাতে গৃহীত সংস্কার ও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন।

তিনি শ্রম আইন ২০০৬-এর সংশোধন ও শ্রমিকদের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজীকরণ এবং শ্রম পরিদর্শন ব্যবস্থা জোরদারের কথা উল্লেখ করেন। এছাড়া যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, নতুন উদ্যোক্তা গড়ে তোলা, শিপ ব্রেকিং ও নির্মাণসহ সব শিল্পখাতে নিরাপদ ও ন্যায়সংগত কর্মপরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপগুলোও উপস্থাপন করেন তিনি।  

 

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান উপস্থিত ছিলেন।