NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে
Logo
logo

ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ১৭ বছর বয়সী ফুটবলার


খবর   প্রকাশিত:  ০৭ জুন, ২০২৫, ০৩:০৬ পিএম

ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ১৭ বছর বয়সী ফুটবলার

আর্জেন্টিনার ফুটবলে এক নতুন ইতিহাস লিখলেন তরুণ মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো। চিলির বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ী হওয়া ম্যাচে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় তার, যা তাকে নাম লিখিয়েছে ইতিহাসের পাতায়।

মাত্র ১৭ বছর ২৯৫ দিন বয়সে জাতীয় দলের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ খেললেন মাস্তান্তুয়ানো। আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।

 

যদিও ১৬ বছর ৩ মাস বয়সে প্রীতি ম্যাচ খেলে আর্জেন্টিনার হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়েছিলেন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। তবে প্রতিযোগিতামূলক ম্যাচের ক্ষেত্রে মাস্তান্তুয়ানো এখন শীর্ষে।

এই তরুণ মিডফিল্ডারকে ঘিরে ইতোমধ্যেই ইউরোপীয় ক্লাবগুলোর আগ্রহ তৈরি হয়েছে। বিশ্বখ্যাত ক্লাব রিয়াল মাদ্রিদে তার যোগদানের গুঞ্জন শোনা যাচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে, তিনি আর্জেন্টাইন ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ দামে ট্রান্সফার হওয়া ফুটবলার হিসেবে রেকর্ড গড়তে পারেন।