NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে
Logo
logo

গুমের সঙ্গে জড়িতদের বিচার বাংলাদেশের মাটিতে হবে: প্রেস সচিব


খবর   প্রকাশিত:  ০৪ জুন, ২০২৫, ১১:০৬ পিএম

গুমের সঙ্গে জড়িতদের বিচার বাংলাদেশের মাটিতে হবে: প্রেস সচিব

যারা যারা গুমের সঙ্গে জড়িত তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (৪ মে) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে সাড়ে ৩ হাজার মানুষ গুম হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ১ হাজার ৮৫০টি গুমের ঘটনার মধ্যে এরই মধ্যে ১ হাজার ৩৫০টি ঘটনা যাচাই-বাছাই শেষ হয়েছে। সার্বিক বিষয়ে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

 

 

শফিকুল আলম জানান, গুমের ঘটনার অনুসন্ধান ধীরে-সুস্থে করতে হচ্ছে। গুম কমিশনের সদস্যরা গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সঙ্গে ও যারা অপরাধের সঙ্গে জড়িত তাদের ডেকে এনে কথা বলে ভিকটিমের সর্বশেষ অবস্থান, জীবিত কিংবা মৃত সে ব্যাপারে জানার চেষ্টা করছেন।