NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে
Logo
logo

পাওয়ার প্লেতে উড়ন্ত বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০১ জুন, ২০২৫, ১০:০৬ পিএম

পাওয়ার প্লেতে উড়ন্ত বাংলাদেশ

সিরিজ হাতছাড়া হয়ে গেছে। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মান বাঁচানোর চেষ্টা করছে বাংলাদেশ। এই ম্যাচে পাওয়ার প্লেতে দুর্দান্ত করেছে টাইগাররা। ৬ ওভারে বিনা উইকেটেই ৫৩ রান তুলেছে বাংলাদেশ।

লাহোরে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে বাংলাদেশ। ব্যক্তিগত ৬ রানে যদিও ক্যাচ তুলে জীবন পান তানজিদ তামিম। হাসান আলির বলে বাউন্ডারিতে কঠিন ক্যাচটি ধরতে পারেননি ফাহিম আশরাফ।

 

 

 

অন্যদিকে পারভেজ হোসেন ইমন চালিয়ে খেলতে থাকেন। তার মারকুটে ব্যাটিংয়ে ৫.৩ ওভারেই পঞ্চাশ পার করে বাংলাদেশ। তানজিদ তামিমের সঙ্গে পাওয়ার প্লেতে ৩৬ বলে ৫৩ রানে অবিচ্ছিন্ন আছেন ইমন। ইমন ২০ বলে ৩৫ আর তানজিদ তামিম ১৬ বলে ১৭ রানে অপরাজিত আছেন।