NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি : ট্রাম্প বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে পেরে আমি গর্বিত : ইয়ান দিওমান্দে
Logo
logo

আবারও ব্যাটিং ব্যর্থতা, এবার সিরিজও খোয়ালো বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ৩১ মে, ২০২৫, ০৯:০৫ এএম

আবারও ব্যাটিং ব্যর্থতা, এবার সিরিজও খোয়ালো বাংলাদেশ

আবার ব্যাট হাতে চরম ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ব্যাটারা। লিটন দাস ও তাওহীদ হৃদয় হৃদয়দের ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হেরেছে বাংলাদেশ। এই ম্যাচ হেরে সিরিজও খুইয়েছে লিটন দাসের দল। অন্যদিকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান।

শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ২০১ রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়ে যায় ১৯ ওভারের খেলা শেষে ১৪৪ রানে। এতে ৫৭ রানের জয় পায় পাকিস্তান।

 

পাকিস্তানের বিশাল রানের জবাবে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৪৪ রান করে বাংলাদেশ। এরপর ইমন আউট হয়ে যাওয়ার পর (৭ বলে ৮) ব্যাটিংয়ে ধস নামে সফরকারীদের।

দ্রুত উইকেট থেকে বিদায় নেন তানজিদ হাসান তামিম (১৯ বলে ৩৩), লিটন দাস (৯ বলে ৬), তাওহীদ হৃদয় ((৫ বলে ৫), জাকির আলী অনিক (১ বলে ০) ও শামীম হোসেন (৯ বলে ৭)।

 

অষ্টম উইকেটে মেহেদী হাসান মিরাজ ও তানজিম হাসান সাকিব ২৫ বলে ৩৩ রানের জুটি গড়েন। এই জুটিতে দলীয় সংগ্রহ ১০০ পার করে বাংলাদেশ। এরপর নবম উইকেটে ২৯ বলে ৩৪ রানের জুটি গড়েন হাছান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। অবশেষে এক ওভার বাকি থাকতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।

এর আগে পাকিস্তানের হয় লাহোরে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। মেহেদী হাসান মিরাজ আর শামীম হোসেনের স্পিন দিয়ে দুই প্রান্ত দিয়ে আক্রমণ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ওভারের শেষ বলে লংঅনে বল ঠেলে তিন নিতে গিয়ে শাহিবজাদা ফারহানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হন সাইম আইয়ুব (৪)।

এরপর ফারহান আর মোহাম্মদ হারিস ৫৪ বলে ১০৩ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে দেন পাকিস্তানকে। ২৫ বলে ৪১ করে তানজিম সাকিবের শিকার হন হারিস। ৪১ বলে ৪ বাউন্ডারি আর ৬ ছক্কায় ৭৪ রানের ইনিংস খেলা ফারহানকে আউট করেন রিশাদ।

 

এরপর সালমান আগা আর শাদাব খানকে ফেরান হাসান মাহমুদ। তবে হাসান নেওয়াজ ২৬ বলে ২ চার আর ৩ ছক্কায় ৫১ রানের হার না মানা ইনিংসে পাকিস্তানকে বড় সংগ্রহ এনে দেন। ৬ উইকেটে ২০১ রান তোলে স্বাগতিকরা।

 

 

 

হাসান মাহমুদ ৪৭ রানে আর তানজিম সাকিব ৩৬ রানে নেন দুটি উইকেট। রিশাদ ১ উইকেট পেতে খরচ করেন ৫০। ৩ বল করেই চোটের কারণে মাঠ ছাড়েন শরিফুল ইসলাম। পাকিস্তানের হয়ে ১৯ রানে ৩ উইকেট শিকার করেন আবরার আহমেদ।