NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

নেইমারকে ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা আনচেলত্তির, ফিরলেন কাসেমিরো


খবর   প্রকাশিত:  ২৭ মে, ২০২৫, ১০:০৫ এএম

নেইমারকে ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা আনচেলত্তির, ফিরলেন কাসেমিরো

কার্লো আনচেলত্তির ব্রাজিল-অধ্যায় শুরু হচ্ছে জাঁকজমকপূর্ণভাবেই। বিলাসবহুল প্রাইভেট বিমানে করে নতুন ঠিকানায় পা রেখেছেন। এবার ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে প্রথম দলও ঘোষণা করে দিয়েছেন আনচেলত্তি।

আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য ২৬ জনের দল ঘোষণা করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ। দলে জায়গা পাননি চোট থেকে এখনো পুরোপুরি সেরে না ওঠা নেইমার।

 

সোমবার ব্রাজিল পৌঁছে পরের দিনই দল ঘোষণা করলেন আনচেলত্তি। দলে তিনি ফিরিয়েছেন অভিজ্ঞ কাসেমিরোকে। ৩৩ বছর বয়সী মিডফিল্ডার প্রায় এক বছর পর ফিরলেন জাতীয় দলে।

আগামী ৫ জুন ইকুয়েডর ও ১০ জুন প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে ব্রাজিল। ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল এই মুহূর্তে আছে চারে। শীর্ষ ছয়টি দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সুযোগ আছে সপ্তম দলটিরও। তবে সেক্ষেত্রে আন্তমহাদেশীয় প্লে-অফ খেলতে হবে।

 

আনচেলত্তির ২৬ সদস্যের ব্রাজিল দল
গোলরক্ষক: এলিসন বেকার (লিভারপুল), বেন্তো (আল নাসর), উগো সুজা (করিন্থিয়ানস)

ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, দানিলো, লিও ওরতিজ, ওয়েসলি (সবাই ফ্ল্যামেঙ্গো); বেরালদো , মারকিনিওস (পিএসজি); আলেক্সসান্দ্রো (লিল), কার্লোস আলগুস্তো (ইন্টার মিলান), ভ্যান্ডারসন (মোনাকো)

মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেইরা (ফুলহাম), ব্রুনো গিমারাইস (নিউক্যাসল), আন্দ্রেই সান্তোস (স্ত্রাসবুর্গ), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), এদেরসন (আতালান্তা), গেরসন (ফ্ল্যামেঙ্গো)।

 

 

 

ফরোয়ার্ড: এস্তেভাও (পালমেইরাস), আন্তনি (বেতিস), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), মাতেউস কুনিয়া (উলভস), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রাফিনহা (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহাম)।