NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

১১ বছর পর প্লে-অফে পাঞ্জাব, জমে উঠলো সেরা দুইয়ের লড়াই


খবর   প্রকাশিত:  ২৭ মে, ২০২৫, ১০:০৫ এএম

১১ বছর পর প্লে-অফে পাঞ্জাব, জমে উঠলো সেরা দুইয়ের লড়াই

দুরন্ত ছন্দে পাঞ্জাব কিংসের ব্যাটাররা। সোমবার আইপিএলের ৬৯তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের দেওয়া ১৮৫ রানের লক্ষ্য তাড়া করে ৯ বল বাকি থাকতে ৭ উইকেটের সহজ জয় ছিনিয়ে নেয় পাঞ্জাব।

এই জয়ের সঙ্গে পাঞ্জাব পৌঁছে গেল আইপিএল ২০২৫-এর পয়েন্ট টেবিলের শীর্ষে। এদিকে হার্দিক পান্ডিয়ার মুম্বাই লিগ পর্ব শেষ করলো চারে থেকেই। তাদের আর পজিশন বদলানোর কোনও সম্ভাবনা নেই। চতুর্থ টিম হিসেবেই তারা প্লে-অফে খেলতে নামবে। অর্থাৎ কোয়ালিফায়ার-টু খেলবে মুম্বাই।

 

এদিকে পাঞ্জাব শীর্ষে ওঠায়, দুইয়ে নেমে গেছে গুজরাট টাইটান্স। তিনে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা আবার মঙ্গলবার (২৭ মে) লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলবে। সেই ম্যাচে বেঙ্গালুরু জিতলে তিনে নেমে যাবে গুজরাট টাইটান্স।

সেক্ষেত্রে বেঙ্গালুরু এবং পাঞ্জাবের রানরেটের উপর নির্ভর করবে কোন দল শীর্ষে এবং কোন দল দুইয়ে শেষ করবে। পাঞ্জাবের দুইয়ের মধ্যে থাকা নিশ্চিত। তারা খেলবে কোয়ালিফায়ার-ওয়ান। এবার গুজরাট এবং বেঙ্গালুরুর মধ্যে কোন দল দুইয়ের মধ্যে শেষ করে, সেটাই দেখার!

 

সোমবার জয়পুরে টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে আগে ব্যাট করতে পাঠিয়েছিলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ৭ উইকেটে ১৮৪ রানেই আটকে যায় মুম্বাই। সূর্যকুমার ৩৯ বলে করেন ৫৭ রান। শেষদিকে হার্দিক পান্ডিয়া ১৫ বলে ২৬ আর নামান ধির করেন ১২ বলে ২০ রান।

 

 

 

জবাবে প্রিয়ানশ আরিয়া আর জস ইংলিশের ব্যাটে সহজ জয় নিশ্চিত হয় পাঞ্জাবের। আরিয়া ৩৫ বলেই ৯ চার আর ২ ছক্কায় খেলেন ৬২ রানের ইনিংস। ইংলিশ ৪২ বলে ৯ বাউন্ডারি আর ৩ ছক্কায় করেন ৭৩।