NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

শেষ বেলায় বড় জয়ে বিদায় নিলো মোস্তাফিজের দিল্লি


খবর   প্রকাশিত:  ২৫ মে, ২০২৫, ১০:০৫ এএম

শেষ বেলায় বড় জয়ে বিদায় নিলো মোস্তাফিজের দিল্লি

আইপিএল থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আরও আগে। আজ ছিল দিল্লি ক্যাপিটালসের শেষ ম্যাচ। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। যারা এরই মধ্যে আইপিএলের প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে।

জয়পুরে সাওয়াই মানসিং স্টেডিয়ামে হাই স্কোরিং ম্যাচে পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়ে এবারের আইপিএল শেষ করল দিল্লি।

 

প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস সংগ্রহ করে ৮ উইকেট হারিয়ে ২০৬ রান। মোস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিং করেন। ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ৩ উইকেট। পাঞ্জাবের হয়ে অধিনায়ক স্রেয়াশ আয়ার সর্বোচ্চ ৫৩ রান করেন। এছাড়া ১৬ বলে ৪৪ রান করেন অস্ট্রেলিয়ান মার্কাস স্টোয়নিজ।

জবাব দিতে নেমে ৩ বল ও ৬ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি। সর্বোচ্চ ২৫ বলে ৫৮ রান করেন সামির রিজ ভি। করুন নায়ার ৪৪ রান করেন।

 

 

 

এ জয়ে ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে এবারের আইপিএল শেষ করে দিল্লি ক্যাপিটালস।