NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

হত্যাচেষ্টা মামলায় স্ত্রীসহ মিল্টন সমাদ্দার কারাগারে


খবর   প্রকাশিত:  ১৭ মে, ২০২৫, ০৬:০৫ পিএম

হত্যাচেষ্টা মামলায় স্ত্রীসহ মিল্টন সমাদ্দার কারাগারে

হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণের পর চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার এবং তার স্ত্রী মিঠু হালদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শনিবার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালতে শুনানি শেষে তাদের জামিন আবেদন নাকচ করে এই আদেশ দেওয়া হয়।

মিল্টন সমাদ্দারের আইনজীবী ওহিদুজ্জামান বিপ্লব গণমাধ্যমকে জানান, মিরপুর মডেল থানার হত্যাচেষ্টা মামলায় গত ৬ মে আদালতে অভিযোগপত্র গৃহীত হয়। এর আগে, গত ৫ মে মিল্টন সমাদ্দারের মা মারা যাওয়ায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। আইনজীবীরা সময়ের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে মিল্টন সমাদ্দার ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে আদালত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ১ মে রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মিরপুরে অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে জাল মৃত্যু সনদ তৈরি, টর্চার সেলে নির্যাতন ও মানবপাচারের অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়েছিল। রিমান্ড ও কারাবাসের পর তিনি মুক্তি পান। পরবর্তীতে ডিবি পুলিশের পরিদর্শক আতাউর রহমান তদন্ত শেষে হত্যাচেষ্টা মামলায় মিল্টন সমাদ্দার এবং তার স্ত্রী মিঠু হালদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।