NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

মায়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা আফতাব প্রত্যাহার


খবর   প্রকাশিত:  ১৬ মে, ২০২৫, ০৮:০৫ পিএম

মায়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা আফতাব প্রত্যাহার

মায়ানমারের ইয়াংগুনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসে কর্মরত প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. আফতাব হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় গত মঙ্গলবার উপসচিব ড. মো. মাহবুবুর রশীদের সইয়ে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে জরুরি ভিত্তিতে দায়িত্ব হস্তান্তর করে দেশে প্রত্যাবর্তনের আদেশ দিয়েছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মায়ানমারের ইয়াংগুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে দায়িত্ব হস্তান্তরপূর্বক প্রতিস্থাপক ব্যতিরেকে দেশে প্রত্যাবর্তনের আদেশ দেওয়া হলো।

আরো উল্লেখ করা হয়েছে, উক্ত কর্মকর্তার দেশে প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় অর্থ ২০২৪-২০২৫ অর্থ বৎসরের বাজেটের প্রতিষ্ঠান কোড ১১৯-প্রতিরক্ষা মন্ত্রণালয়, ১১৯০৯-আন্তঃবাহিনীসমূহ পরিচালন এবং ১১৯০৯১১০০০০০০-প্রতিরক্ষা অ্যাটাশে খাত থেকে সংকুলান করা হবে।

 

 

আফতাব হোসেনকে প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে মায়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনোয়ার হোসেন বলেন, আফতাব হোসেনকে রুটিন বদলি করা হয়েছে, অন্য কোনো কারণে নয়।