NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

শাহবাগে বড় স্ক্রিনে শেখ হাসিনার গুম-খুনের ডকুমেন্টারি


খবর   প্রকাশিত:  ১০ মে, ২০২৫, ০৯:০৫ এএম

শাহবাগে বড় স্ক্রিনে শেখ হাসিনার গুম-খুনের ডকুমেন্টারি

আওয়ামী লীগ ও এর সব সহযোগী সংগঠন নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে চলছে অবস্থান কর্মসূচি। শুক্রবার (৯ মে) বিকেলে শাহবাগ মোড় ব্লকেড করা হয়। রাতেও সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা।

jagonews24

 

এদিকে রাত সাড়ে ১১টা থেকে সেখানে দেখানো হচ্ছে শেখ হাসিনার শাসনামলের গুম-খুন ও নির্যাতনের ভিডিওচিত্র। শাহবাগ মোড়ের পশ্চিম দিকে এলইডি স্ক্রিনে এ গুম-খুনের প্রামাণ্যচিত্র দেখানো হচ্ছে।

jagonews24

 

এলইডি স্ক্রিনে কখনও ভেসে উঠছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তৈরি ডকুমেন্টারি, কখনও দেখানো হচ্ছে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে চালানো হত্যাযজ্ঞের চিত্র।

jagonews24

এর আগে শুক্রবার রাত ১১টার দিকে শাহবাগে সংবাদ সম্মেলন থেকে আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দাবিতে আগামীকাল শনিবার (১০ মে) বিকেলে রাজধানীর শাহবাগে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিকেল ৩টা থেকে এ গণজমায়েত শুরু হবে। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এ ঘোষণা দেন।

 

jagonews24

 

 

 

তিনি বলেন, আমাদের শাহবাগের অবস্থান কোনো দলের না এটা জুলাই জনতার। আওয়ামী লীগের সময়ে যারা জুলুমের শিকার, পিলখানার হত্যাযজ্ঞ, শাপলা হত্যাযজ্ঞ, খুনসহ সব নির্যাতনের শিকার হওয়াদের নিয়ে সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে গণজমায়েত হবে।