NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ


খবর   প্রকাশিত:  ০৯ মে, ২০২৫, ০৮:০৫ পিএম

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ

আত্মপ্রকাশ ঘটেছে ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) নামে নতুন রাজনৈতিক প্লাটফর্মের। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আলী আহসান জুনায়েদ।

কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে ৪টায় প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ হয়। জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিমের বাবা নতুন এ প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেন।

 

নতুন এ রাজনৈতিক প্ল্যাটফর্মের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ। এ ছাড়াও প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, প্রধান সংগঠক নাইম আহমেদ এবং মুখপাত্র হিসেবে রয়েছেন শাহরিন সুলতানা ইরা।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে মোট ৮২ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছেন আপ বাংলাদেশের নেতারা।

প্লাটফর্মটির উদ্যোক্তারা বলছেন, জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করাই হবে এই প্লাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা।

এছাড়া দীর্ঘমেয়াদে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করে যোগ্য ও নৈতিক নেতৃত্বের বিকাশ, সুবিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে প্লাটফর্মটি। এছাড়া, ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের আলোকে সামাজিক চুক্তির পুনর্বহাল করে সাম্প্রদায়িক বন্ধন ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সমাজ গড়তে প্লাটফর্মটি কাজ করবে।