NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

৬৯০ টাকার সরকারি এলপিজি ১৫০০ টাকায় বিক্রি, বিপিসিতে দুদক


খবর   প্রকাশিত:  ০৭ মে, ২০২৫, ০৯:০৫ এএম

৬৯০ টাকার সরকারি এলপিজি ১৫০০ টাকায় বিক্রি, বিপিসিতে দুদক

৬৯০ টাকার সরকারি এলপিজি বেসরকারি সিলিন্ডারে বোতলজাত করে ১৪০০ থেক ১৫০০ টাকায় বিক্রির অভিযোগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৬ মে) সংস্থাটির সহকারী পরিচালক মো. রাজু আহমেদ, তানজির আহমেদ ও আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিপিসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড প্রতি বছর প্রায় ১৩ থেকে ১৪ হাজার মেট্রিক টন এলপিজি প্রায় ১৪ লাখ সিলিন্ডারে বোতলজাত করে চারটি প্রতিষ্ঠান যথা: পদ্মা, যমুনা, মেঘনা ও এশিয়াটিকের মাধ্যমে বাজারজাত করে। যেখানে প্রতিটি ১২.৫ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য ৬৯০ টাকা।

 

তিনি আরও বলেন, ওইসব সিলিন্ডার নিবন্ধিত ডিলারদের মাধ্যমে বাজারে বিক্রির জন্য দেওয়া হয়, যারা সরকারি ৬৯০ টাকার এলপিজি সিলিন্ডার থেকে বেসরকারি সিলিন্ডারে বোতলজাত করে প্রতি সিলিন্ডার ১৪০০ থেক ১৫০০ টাকা দরে বিক্রয় করে। অভিযানে একজন ডিলার কর্তৃক ১০ থেকে ১৫ জন ডিলারের অথরাইজেশন নিয়ে একাই বরাদ্দকৃত গ্যাস উত্তোলন ও অধিক মূল্যে বিক্রয়ের তথ্য পায় দুদক টিম।

মো. আকতারুল ইসলাম বলেন, সার্বিক বিবেচনায় মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও ভুয়া লাইসেন্স ব্যবহার করে সরকারি গ্যাস উত্তোলন ও সরবরাহ করা হচ্ছে এমনটি টিমের নিকট পরিলক্ষিত হয়, যাতে এলপি গ্যাস লিমিটেড, বিপিসি ও সরবরাহকারী প্রতিষ্ঠানের দায়িত্বে ব্যাপক অবহেলা ও তদারকির অভাব রয়েছে।

এই কর্মকর্তা বলেন, এ প্রক্রিয়ায় অসাধুভাবে সরকারি গ্যাস অধিক মূল্যে বিক্রয় করে অর্থ আত্মসাৎ করা হচ্ছে মর্মে প্রাথমিক তথ্যপ্রমাণ প্রাপ্তির পরিপ্রেক্ষিতে টিম এ অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কমিশনের পরবর্তী সিদ্ধান্তের জন্য পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।