NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি


খবর   প্রকাশিত:  ০৫ মে, ২০২৫, ০৭:০৫ পিএম

হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি

কানাডা প্রবাসী ফুটবলার শামিত সোমকে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলাতে দ্রুতই কাজ করে যাচ্ছে বাফুফে। শামিতের সম্মতি আনা, তার জন্য জন্মসনদ তৈরি করা এবং কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র আনার পর বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করা হয়েছিল। সোমবার প্রত্যাশিত পাসপোর্ট পেয়ে গেছেন শামিত।

এখন আর একটি প্রক্রিয়া শেষ করতে হবে শামিতকে। সেই প্রক্রিয়াটি পুরোপুরিই করতে হবে বাফুফেকে। শামিতকে জাতীয় দলে খেলতে অনুমতি দেওয়ার জন্য বাফুফে আবেদন করবে ফিফার কাছে। ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি সব কাগজপত্র দেখে সিদ্ধান্ত নেবে। পাসপোর্ট হাতে পাওয়ার পর লাল-সবুজ জার্সিতে খেলার সম্ভাবনায় আরেকধাপ এগিয়ে গেলেন শামিত।

 

ফিফায় আবেদন করতে বাফুফে সময়ক্ষেপণ করতে চায় না। যত দ্রুত সম্ভব তারা আবেদন করবে। দু’একদিনের মধ্যেই সব কাগজপত্রসহ আবেদন করবে বাফুফে। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এখন সৌদি আরবে। সেখান থেকে তিনি জানিয়েছেন, ‘আমরা এ বিষয়ে কাজ শুরু করে দিয়েছি।’

ফিফা অনুমোদন দিলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না শামিতের। জুনেই দেশের ফুটবলামোদীরা দেখতে পাবেন হামজা-শামিত জুটি।

 

 

 

শমিতের বাবা-মা বাংলাদেশের। তার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার ২০২০ সালে কানাডার জাতীয় দলের হয়ে ২টি ম্যাচও খেলেছেন। লম্বা সময় আন্তর্জাতিক ফুটবল না খেলা শামিত ক্লাব ফুটবলে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে খেলেন।