NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

হামজাদের হারিয়ে প্রিমিয়ার লিগে পদোন্নতি বার্নলির


খবর   প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৫, ০৯:০৪ এএম

হামজাদের হারিয়ে প্রিমিয়ার লিগে পদোন্নতি বার্নলির

চ্যাম্পিয়নশিপ থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি পদোন্নতির সম্ভাবনা বাঁচিয়ে রাখতে বার্নলিকে হারাতেই হতো শেফিল্ড ইউনাইটেডের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে উল্টো বার্নলির কাছে ২-১ গোলে হেরে গেছে হামজা চৌধুরীর দল। এতে প্রিমিয়ার লিগে ফিরেছে বার্নলি। ইংল্যান্ডের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় কোয়ালিফাই করার দৌড়ে তাদের সঙ্গী হয়েছে দিনের অন্য ম্যাচে স্টোক সিটিকে ৬-০ গোলে হারানো লিডস ইউনাইটেড।

প্রিমিয়ার লিগে সরাসরি খেলতে টেবিলের শীর্ষ দুইয়ে থেকে চ্যাম্পিয়নশিপ শেষ করতে হয় দলগুলোকে। দুই ম্যাচ হাতে রেখেই সেই স্থান দুটি নিশ্চিত করে ফেলেছে লিডস ও বার্নলি।

 

৪৪ ম্যাচে ৯৪ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠেছে লিডস। বার্নলির পয়েন্টও সমান ম্যাচে ৯৪। তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষস্থান দখল করেছে লিডস।

৪৪ ম্যাচে শেফিল্ডের পয়েন্ট ৮৬। অর্থাৎ চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ দুই ম্যাচ জিতলেও শীর্ষে থাকা বার্নলি ও লিডসকে ছুঁতে পারবেন না হামজারা। তাদের সর্বোচ্চ পয়েন্ট হতে পারবে ৯২।

 

তবে হামজাদের এখনো প্রিমিয়ার লিগে পদোন্নতির সুযোগ আছে। নিয়ম অনুযায়ী, টেবিলের তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে থাকা দলগুলোকে নিয়ে আলাদা প্লে-অফ টুর্নামেন্ট হবে। সেখানে দুটি ম্যাচ পাবেন হামজারা। দুটিতেই জিততে হবে তাদের। তবে ওই দুই ম্যাচে হামজাদের প্রতিপক্ষ কারা হবে, সেটি এখনো নিশ্চিত হয়নি।

গতকাল সোমবার টার্ফ মুরে বার্নলির পক্ষে দুটি গোলই করেন জোশ ব্রাউনহিল। ২৮ মিনিটে প্রথম গোল করে স্বাগতিকদের উচ্ছ্বসিত করেন তিনি।

৩৭ মিনিটে শেফিল্ডকে সমতায় ফেরান থমাস ক্যানন। বিরতির আগেই আবারও লিড নেয় বার্নলি। ৪৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন ব্রাউনহিল। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেননি হামজারা।