NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

সাংবাদিকতা নিয়ে পড়া শুরু করলেন দীঘি


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১৫ পিএম

>
সাংবাদিকতা নিয়ে পড়া শুরু করলেন দীঘি

শিশুশিল্পী হিসেবে দেশজুড়ে জনপ্রিয়তা পেয়েছিলেন পুরো নাম প্রার্থনা ফারদিন দীঘি। বলা চলে, দেশের সিনেমায় তার মতো সাফল্য কোনো শিশুশিল্পীই পাননি। সেই দীঘি এখন পুরোদস্তুর নায়িকা। এরই মধ্যে বড় পর্দায় তার নায়িকাযাত্রা হয়ে গেছে।

অভিনয়ের পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছেন দীঘি। কলেজ পাশ করা দীঘি এবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নায়িকা নিজেই তথ্যটি জানান। বিশ্ববিদ্যালয়ের ভর্তির খবর জানার পর শুভাকাঙ্খীরা এ নায়িকাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন।

মিডিয়া স্টাডিজ ও সাংবাদিকতা বিভাগে ভর্তির বিষয়ে দীঘি বলেন, ‘আমি ফিল্ম রিলেটেড আরও জ্ঞান নিতে চাই। আর টুকটাক লেখালেখিও পছন্দ করি। সব মিলিয়ে মনে হয়েছে মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগ আমার জন্য ভালা হবে।’

এর আগে রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি সম্পন্ন করেন দীঘি।

প্রসঙ্গত, পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে গত বছর দীঘির অভিষেক হয়। তার প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর তাকে দেখা গেছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায়। কিছুদিন আগে ওটিটিতে তার অভিষেক হয়েছে ‘শেষ চিঠি’ নামের একটি ওয়েব ফিল্মের মাধ্যমে। যেখানে তার নায়ক ইয়াশ রোহান। এতে দীঘির অভিনয় প্রশংসিত হয়েছে।