NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

পিএসএল না খেলেই ফিরে আসতে হচ্ছে লিটনকে


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৮ এএম

পিএসএল না খেলেই ফিরে আসতে হচ্ছে লিটনকে

পাকিস্তান সুপার লিগে গিয়ে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশের ওপেনার লিটন দাস। করাচি কিংসের হয়ে মাঠে নামার আগেই দেশে ফিরে আসতে হচ্ছে তাকে। অনুশীলনে গিয়ে আঙ্গুলে চোট পেয়েছেন তিনি। আগামী দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

এর অর্থ, মাঠে নামার আগেই পিএসএল শেষ হয়ে গেলো লিটনের। নিজের ভ্যারিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন লিটন নিজে।

 

ফেসবুক পোস্টে লিটন লিখেছেন, ‘আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমি করাচি কিংসের হয়ে পিএসএলে খেলতে সত্যিই মুখিয়ে ছিলাম; কিন্তু সর্বশক্তিমান অন্য পরিকল্পনা করে রেখেছেন। একটি অনুশীলন সেশনে গিয়ে আমি আঙ্গুলে আঘাত পেয়েছি। স্ক্যান করার পর দেখা গেলো, হেয়ারলাইন ফ্র্যাকশ্চার ধরা পড়েছে। এ থেকে সুস্থ হতে অন্তত ২ সপ্তাহ সময় লাগবে।’

‘তাই দুঃখের বিষয় হল, আমার পিএসএল মিশন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। আমি বাংলাদেশে ফিরে যাচ্ছি এবং দ্রুত সুস্থতার জন্য আপনাদের দোয়া ও ভালবাসা কামনা করছি। সে সঙ্গে আমার দল করাচি কিংসকেও অনেক শুভকামনা জানাচ্ছি।’

 

সত্যিই পিএসএল খেলার জন্য মুখিয়ে ছিলেন লিটন। পাকিস্তানের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে, বিমানে ওঠার পর এবং করাচি গিয়ে ক্লাবটির উষ্ণ অভ্যর্থণা- সবকিছুর ছবি নিজে পোস্ট করেছেন ফেসবুকে। আইপিএল খেলার অভিজ্ঞতা থাকলেও পিএসএলে এবারই প্রথম খেলতে গিয়েছিলেন লিটন।

পুরো পিএসএল খেলার জন্যই ছাড়পত্র ছিল তার; কিন্তু না খেলেই ফিরতে হচ্ছে তাকে। বাংলাদেশ থেকে এবারের পিএসএলে দল পেয়েছিলেন লিটনসহ তিনজন। এরই মধ্যে লাহোর কালান্দার্স দলে যোগ দিয়েছেন রিশাদ হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলে পেশোয়ার জালমিতে খেলতে যাবেন ফাস্ট বোলার নাহিদ রানা।