NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

গুজরাটের দাপুটে জয়ের ম্যাচে টানা চতুর্থ হার হায়দরাবাদের


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৭ এএম

গুজরাটের দাপুটে জয়ের ম্যাচে টানা চতুর্থ হার হায়দরাবাদের

জয় দিয়ে আইপিএল শুরু করা সানরাইজার্স হায়দরাবাদ একের পর এক ম্যাচে হেরেই চলেছে। এবার তারা ৭ উইকেটে হেরেছে গুজরাট টাইটান্সের কাছে। এ নিয়ে টানা চতুর্থ ম্যাচে পরাজয় দেখলো প্যাট কামিন্সের দল। চার ম্যাচে এটি তৃতীয় জয় শুভমান গিলের গুজরাটের।

লক্ষ্য ছিল মোটে ১৫৩ রানের। সাই সুদর্শন আর জস বাটলার দলীয় ১৬ রানের মধ্যে ফিরে গেলেও এরপর শুভমান গিল আর ওয়াশিংটন সুন্দরের ব্যাটে সহজ জয়ের পথ পায় গুজরাট। সুন্দর ২৯ বলে ৪৯ রানের ইনিংস খেলে দিয়ে যান।

 

বাকি কাজটুকু সারেন গিল আর শেরফান রাদারফোর্ড। গিল ৪৩ বলে ৯ বাউন্ডারিতে ৬১ আর রাদারফোর্ড ১৬ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন।

এর আগে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে খুব বড় কোনো ইনিংস খেলতে পারেনি স্বাগতিক ব্যাটাররা। ফলে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৫২ রানে থেমে যেতে হয়েছে তাদের।

 

সর্বোচ্চ ৩১ রান করেন নিতিশ কুমার রেড্ডি। ২৭ রান করেন হেনরিক ক্লাসেন। ২২ রানে অপরাজিত থাকেন প্যাট কামিন্স। ১৮ রান করেন অভিষেক শর্মা।

 

গুজরাট টাইটান্সের হয়ে ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন মোহাম্মদ সিরাজ। ২টি করে উইকেট নেন প্রাসি কৃষ্ণা ও সাই কিশোর।