NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

মুম্বাই শিবিরে ফের ধাক্কা, ছিটকে গেলেন রোহিত


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৭ এএম

মুম্বাই শিবিরে ফের ধাক্কা, ছিটকে গেলেন রোহিত

একে তো জাসপ্রিত বুমরাহর চোট নিয়ে এখনও সংশয় রয়েছে। তার উপর আবার মুম্বাই ইন্ডিয়ান্স বড় ধাক্কা খেল। শুক্রবার (৪ এপ্রিল) আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলতে নামার আগেই রোহিত শর্মা গেলেন চোটের জন্য। অনুশীলনের সময়ে চোট পেয়েছিলেন তিনি।

টসের সময়ে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া জানান, ‘রোহিত হাঁটুতে চোট পেয়েছেন। তিনি এই ম্যাচটি মিস করবেন।’ হার্দিকের কথায় উদ্বেগ বাড়লেও জানা যায়নি, রোহিত শর্মার চোট কতটা গুরুতর, রোহিত আদৌ পরের ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন কিনা।

 

তবে ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে মুম্বাই দলের কোচ মাহেলা জয়াবর্ধনে জানান, হাঁটুর ইলিওটিবিয়াল ব্যান্ড বা বা আইটি ব্যান্ডে চোট লেগেছে রোহিতের। তিনি বলেন, ‘রো মূলত হাঁটুর আইটি ব্যান্ডে চোট পেয়েছে। ও গতকাল (বৃহস্পতিবার) ব্যাট করার চেষ্টা করেছিল, কিন্তু ভার দিতে পাচ্ছিল না। সমস্যা হচ্ছিল।’

 

সঙ্গে তিনি আরও যোগ করেন, ‘আবার আজ (শুক্রবার) সকালের দিকে এসে এ চেষ্টা করে এবং ফিটনেস পরীক্ষা দেন। তবে ওর অস্বস্তি হচ্ছিল। ও ভার দিতে পাচ্ছিল না। তাই ও অনুভব করে যে, এই ম্যাচে খেললে, ও ১০০ শতাংশ দিতে পারবে না। সেই কারণেই আমরাও চিন্তা করলাম, ওর চেষ্টা করার জন্য আরও কয়েক দিন সময় দেব। নেটে যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক।’