NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

৮ গোলের রোমাঞ্চকর ম্যাচ উপহার দিয়ে ফাইনালে রিয়াল


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৬ এএম

৮ গোলের রোমাঞ্চকর ম্যাচ উপহার দিয়ে ফাইনালে রিয়াল

রূপকথার গল্পের মতোই মনে হলো পুরো ম্যাচকে। যে রূপকথায় বারবারই সামনে আসে রিয়াল মাদ্রিদের প্রত্যাবর্তনের গল্প। সান্তিয়ােগো বার্নাব্যুতে মঙ্গলাবার রাতে কোপা দেল রে-তে সেমিফাইনালের দ্বিতীয় লেগে এমনি এক ম্যাচ দেখলো ফুটবলপ্রেমীরা। যে ম্যাচের ঝাঁজ অনেকদিন লেগে থাকবে ভক্তদের চোখে মুখে।

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে তিনবার পিছিয়ে গিয়েও শেষ পর্যন্ত অপরাজিত থেকেছে রিয়াল। ফাইনালে ওঠার জন্য এটাই যথেষ্ঠ হয়েছে রিয়ালের। কেননা প্রথম লেগে সোসিয়েদাদের মাঠ থেকে ১-০ এগিয়ে ছিল রিয়াল। দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছে কার্লো আনচেলত্তির দল।

সোসিয়েদাদ রিয়ালকে চমকে দেয় ১৬ মিনিটেই। আন্দের বারেনেচিয়া গোল করে এগিয়ে নেন সফরকারীদের। তবে ১৫ মিনিট পর ব্রাজিলিয়ান তারকা এনদ্রিকের দুর্দান্ত একটি চিপ শটে সমতায় ফেরে রিয়াল।

কিন্তু ৮০ মিনিটের মধ্যে সোসিয়েদাদের পাবলো মারিন ও মিকেল ওয়ারজাবালের দুটি শট দুবারই ডেভিড আলাবার গায়ে লেগে দিক পরিবর্তন করে রিয়ালের জালে ঢুকে যায়। এতে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় সোসিয়েদাদ।

 

তবে দুই মিনিট পরই রিয়াল ঘুরে দাঁড়ায়। জুড বেলিংহাম কাছ থেকে প্রথম টাচে গোল করেন এবং চার মিনিট পর রদ্রিগোর কর্নার থেকে অরলিয়েন চুয়োমেনি হেড করে ৩-৩ সমতা ফেরান।

কিন্তু আলাবার দুর্ভাগ্য এখানেই শেষ হয়নি। কর্নার পরিষ্কার করতে ব্যর্থ হলে সোসিয়েদাদের ওয়ারজাবাল ফাঁকা পেয়ে হেড করে বসেন। ফলে ৪-৩ ব্যবধানে সোসিয়েদাদ এগিয়ে যাওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অবশেষে বদলি খেলোয়াড় আরদা গুলারের কর্নার থেকে অ্যান্তোনিও রুডিগার হেডে গোল করে রিয়ালকে ফাইনালে পৌঁছে দেন।

 

গত এক দশকে মাত্র একবার স্প্যানিশ কাপ জেতা রিয়াল মাদ্রিদ আগামী মাসে সেভিয়ায় বার্সেলোনা বা অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ফাইনালে লড়বে। অ্যাতলেতিকো মঙ্গলবার বার্সার বিপক্ষে ৪-৪ ড্র করে দ্বিতীয় লেগের আগে লড়াই জমিয়ে রেখেছে।

ম্যাচ শেষে রিয়ালের মিডফিল্ডার চুয়োমেনি ক্লাব টিভিতে বলেন, আমি আমার অনুভূতি প্রকাশ করতে পারছি না। হ্যাঁ, আমরা খুশি। কারণ আমরা ফাইনালে খেলবো। তবে ম্যাচের পারফরম্যান্স নিয়ে আমরা সন্তুষ্ট নই।

ফরাসি এ তারকা আরও বলেন, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছি, জানতাম আমাদের বেঞ্চে দুর্দান্ত খেলোয়াড় রয়েছে, তাই সুযোগ আসবেই। কিন্তু আমাদের আরও ভালো খেলতে হবে...।

 

রিয়াল ম্যানেজার আনচেলত্তি তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপেকে প্রথমার্ধে বিশ্রাম দেন। ফলে ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান এনদ্রিককে শুরুর একাদশে সুযোগ দেওয়া হয়। সুযোগ পেয়ে সেটি কাজে লাগাতে ভুল করেননি এনদ্রিক।