NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

ডিএনসিসি প্রশাসকের সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম

ডিএনসিসি প্রশাসকের সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ।

সোমবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর গুলশানে নগর ভবনে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে তিনি সাক্ষাৎ করেন। পরে তাদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান। এতে আরও উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোলডেন, কমার্সিয়াল কাউন্সেলর জন এফ ম্যানেজমেন্ট কাউন্সেলর ত্রিশিতা মাওলা, ইকোনমিক অফিসার জেমস গার্ডিনার প্রমুখ।এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, বায়ুদূষণ রোধ, ডেঙ্গু নিয়ন্ত্রণ, ব্লু নেটওয়ার্ক স্থাপন ও খালের উন্নয়নে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া ঢাকা শহরের যানজট নিরসন ও যোগাযোগ সহায়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সহযোগিতার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

 

বৈঠকে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রমে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করবে ডিএনসিসি। ঢাকা শহরে ছোট-বড় অনেকগুলো খাল রয়েছে। বর্তমান সরকার এই খালগুলোর উন্নয়নের মাধ্যমে শহরজুড়ে ব্লু নেটওয়ার্ক স্থাপন করার কার্যক্রম গ্রহণ করেছে। ডিএনসিসির আওতাধীন এলাকার খালগুলোর উন্নয়ন করে ব্লু নেটওয়ার্ক স্থাপনে ডিএনসিসি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী।

 

এসময় ডিএনসিসি প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও নিবিড় হবে। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার উন্নয়নে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা কামনা করেন।