NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

আইসিসির মাসসেরা ক্রিকেটার গিল


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩৩ এএম

আইসিসির মাসসেরা ক্রিকেটার গিল

ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতীয় ক্রিকেটার শুভমান গিল। আজ বুধবার পুরুষ ক্যাটাগরিতে তার নাম ঘোষণা করেছে আইসিসি। নারী ক্যাটাগরিতে এ পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার অ্যালানা কিং।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি এবং তার আগে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করে এ পুরস্কার জিতেছেন গিল।

 

এ নিয়ে তৃতীয়বারের তো আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন গিল। এবার ভারতীয় ডানহাতি ব্যাটারের প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপস ও অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভ স্মিথ।

ফেব্রুয়ারি মাসে ১০১.৫০ গড়ে মোট ৪০৬ রান করেছেন গিল। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তার রান যথাক্রমে ৮৭, ৬০ ও ১১২। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে ১০১ রানের অপরাজিত খেলে দল জিতিয়ে মাঠ ছাড়েন ২৫ বছর বয়সী তারকা।

 

গিল বলেন, ‘ফেব্রুয়ারি মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে আমি আনন্দিত। ব্যাট হাতে পারফর্ম করা এবং দেশের হয়ে ম্যাচ জেতানোর চেয়ে বেশি অনুপ্রেরণা আর কিছুই আমাকে দেয় না।’

 

ভারতীয় তারকা আরও বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এ ফর্ম ধরে রাখা আমার জন্য কুবই কঠিন ছিল এবং আমি আনন্দিত যে আমি এর থেকে সর্বোচ্চ সুবিধা নিতে পেরেছি। ব্যক্তিগতভাবে এবং দল হিসেবে এটি বছরের একটি অসাধারণ শুরু। আমি সামনের একটি অ্যাকশন-প্যাকড ক্রিকেট বছরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং ভারতের হয়ে আরও অনেক ম্যাচ জেতার আশা করছি।’