NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক সহিংস উগ্র বামপন্থী নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, ব্যয় ২.১৪ বিলিয়ন ডলার মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস-প্রধানমন্ত্রী ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া
Logo
logo

আইপিএলে তামাক-মদের বিজ্ঞাপন নিষিদ্ধের আহ্বান


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩২ এএম

আইপিএলে তামাক-মদের বিজ্ঞাপন নিষিদ্ধের আহ্বান

আইপিএলে সব ধরনের তামাক ও মদের বিজ্ঞাপন নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এই নিষেধাজ্ঞা স্টেডিয়ামের ভেতরে ম্যাচ চলাকালীন এবং জাতীয় টেলিভিশন সম্প্রচারে কার্যকর করার অনুরোধ জানানো হয়েছে।

স্বাস্থ্য পরিষেবা বিভাগের মহাপরিচালক (ডিজিএইচএস) অতুল গোয়েল এক সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমালকে।

 

চিঠিতে তামাক ও মদের ব্যবহারে স্বাস্থ্যঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়। যেখানে উল্লেখ করা হয়, ভারতে ক্যান্সার, ফুসফুসের রোগ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের অনেক রোগী রয়েছেন। ফলে এসব ক্ষতিকর দ্রব্যের বিস্তৃতি ঘটলে দেশের মানুষের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে।

তিনি জানান, তামাক ও মদের ব্যবহার এই রোগগুলোর অন্যতম প্রধান কারণ। বিশ্বব্যাপী তামাকজনিত মৃত্যুর ক্ষেত্রে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। প্রতি বছর প্রায় ১৪ লাখ মানুষের মৃত্যু ঘটে। এছাড়া মদ ভারতে ব্যবহৃত সবচেয়ে সাধারণ মনঃপ্রভাবকারী (সাইকোঅ্যাকটিভ) পদার্থ হিসেবে চিহ্নিত।

 

গোয়েল বলেন, ‘ক্রিকেটাররা সমাজে আদর্শ (মানুষ) হিসেবে গণ্য হন এবং তাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব জনস্বাস্থ্য প্রচার ও সরকারি স্বাস্থ্য উদ্যোগকে সমর্থন করা।’

 

গোয়েল আইপিএল কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান, যেন তামাক ও মদের প্রচারের উপর কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করে। এছাড়া সব ধরনের ক্রীড়া স্থাপনা ও সংশ্লিষ্ট ইভেন্টগুলোতে তামাক ও অ্যালকোহলজাত পণ্য বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার আহ্বানও জানান ডিজি।

উল্লেখ্য, আইপিএলের ১৮তম আসর শুরু হবে আগামী ২২ মার্চ।