NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ট্রাম্পের সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে, ইসরায়েল স্বীকৃতির শর্ত নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক আরএসএসের অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, জাতিসংঘ মহাসচিবের শোক নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শত শত পর্যটক
Logo
logo

বাবুল, তুষার ও তালহাদের বিষয়ে সিদ্ধান্ত আজ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:৩১ এএম

বাবুল, তুষার ও তালহাদের বিষয়ে সিদ্ধান্ত আজ

মিজানুর রহমান বাবুল, তুষার ইমরান ও তালহা জুবায়ের- তিনজনই বিসিবির চুক্তিভুক্ত কোচিং স্টাফ এবং প্রত্যেকেই বিপিএলে কোচিং করিয়েছেন।

চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হেড কোচ ছিলেন মিজানুর রহমান বাবুল। অল্পের জন্য বাদ পড়া খুলনা টাইগার্সের প্রধান প্রশিক্ষক ছিলেন তালহা জুবায়ের। আর তুষার ইমরান ছিলেন চিটাগং কিংসের কোচ।

 

এখন তারা কি আবার ঢাকা প্রিমিয়ার লিগে কোচিং করাতে পারবেন? বিসিবির নেয়া সিদ্ধান্ত পরিবর্তন বা পুনর্বিবেচনা করা না হলে, পারবেন না। তাহলে মোহামেডান, প্রাইম ব্যাংক ও লিজেন্ডস অব রূপগঞ্জে প্রিমিয়ার লিগে নতুন কোচ নিয়োগ করতে হবে।

এদিকে আজ সাল ৯ টা থেকে শেরে বাংলা স্টেডিয়াম, বিকেএসপি ৩ ও ৪ নম্বর মাঠে ২০২৫ সালের প্রিমিয়ার লিগ শুরু হয়ে গেছে। মিজানুর রহমান বাবুল, তুষার ও তালহা তিনজনই হেড কোচের দায়িত্বে আছেন। কিন্তু বিসিবির সিদ্ধান্তের কারণে তাদের কি হবে?

 

আজ সোমবার দুপুরে বিসিবি পরিচালক পর্ষদের সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। ধারণা করা হচ্ছে, বিসিবি তাদের বেতনভুক্ত কোচদের বিপিএলের পাশাপাশি ঢাকা প্রিমিয়ার লিগেও কোচিং করানোর অনুমতি প্রদান করবে।

 

এদিকে বিসিবির আজকের সভায় দেশি কোচদের পাশাপাশি ভিনদেশি কোচদের চুক্তি নিয়েও আলোচনা হবে। সে সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলের পারফরমেন্স নিয়েও বিশদ আলোচনা হবে বলে জানা গেছে।