NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

গোবিন্দ-সুনীতার দাম্পত্য নিয়ে এবার মুখ খুললেন আইনজীবী


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৮:৩১ এএম

গোবিন্দ-সুনীতার দাম্পত্য নিয়ে এবার মুখ খুললেন আইনজীবী

বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার বিচ্ছেদের সংবাদে তোলপাড় ভারতীয় শোবিজ। গত কয়েক মাস ধরেই ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছিলেন সুনীতা। কখনো নিজের একাকিত্বের কথা জানিয়েছেন, আবার কখনো ছেলের প্রশংসা করে স্বামীকে দোষী করেছেন।

এবার ৩৭ বছরের দাম্পত্যে ইতি টানার পথে গোবিন্দ-সুনীতা। যদিও তাদের পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনরা গোবিন্দ-সুনীতার বিচ্ছেদের কথা মানতে চাইছেন না। দাম্পত্য নিয়ে এবার মুখ খুললেন তাদের আইনজীবী। সুনীতা নিজেই বিচ্ছেদ চেয়ে আবেদন করেছিলেন মাস ছয়েক আগে। এ কথা স্বীকার করেছেন আইনজীবী ললিত বিন্দাল।

 

যদিও এর মাঝে গোবিন্দের পায়ে গুলি লাগে। সেই সময় অভিনেতাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার দিন পর্যন্ত সব সময় সঙ্গে ছিলেন সুনীতা। আইনজীবী ললিত বিন্দালের ভাষ্য, ‘আসলে দম্পতিদের মধ্যে এমনটা হয়েই থাকে। যদিও নতুন বছরে আমরা সকলে নেপালের পশুপতিনাথ মন্দিরে যাই। তাদের মধ্যে এখন সব ঠিকঠাক আছে। তারা একসঙ্গে ছিলেন আর থাকবেন।’

 

 

সুনীতার ম্যানেজারও তাদের বিবাহবিচ্ছেদের সংবাদ অস্বীকার করেছেন। গোবিন্দ নিজেও জানান, আপাতত তার কিছু ব্যবসার কাজ রয়েছে। আগামী দিনে একটি সিনেমার কাজেও ব্যস্ত থাকবেন এ অভিনেতা। তাই অন্যকোনো দিকে তার মনোযোগ দেওয়ার সময় নেই- এমনটাই জনিয়েছেন গোবিন্দ।