NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
Logo
logo

২৩ পদের পিঠায় নিউইয়র্কে মানিকগঞ্জ সমিতি ইউএসএর নতুন কমিটি


খবর   প্রকাশিত:  ২১ মার্চ, ২০২৫, ০৩:৩১ পিএম

২৩ পদের পিঠায় নিউইয়র্কে মানিকগঞ্জ সমিতি ইউএসএর নতুন কমিটি

যুক্তরাষ্ট্রে নতুন কমিটি গঠন করেছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘মানিকগঞ্জ কল্যাণ সমিতি ইউএসএ ইনক’। ২৩ পদের পিঠা প্রদর্শনী ও পরিবেশনের মধ্য দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান করেন তারা।

লুৎফর রহমান যুবায়েরকে সভাপতি ও সজীব চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ২০২৫-২০২৬ মেয়াদের জন্য এ কমিটির ঘোষণা এলো। রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্স প্যালেসে উৎসবের আমেজে অভিষেক অনুষ্ঠান করে সংগঠনটি। নূরজাহান ভূইয়া ঋতু ও ওমর ফারুক চৌধুরীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি সাজ্জাদ হোসেন বিশ্বাস সেলিম। শপথ পড়ান সমিতির স্থায়ী কমিটির সদস্য আলতাফ হোসেন গাজি।

কমিটির অন্য নেতারা হলেন জ্যেষ্ঠ সহ সভাপতি এম রউফ রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলায়মান, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সুমন, কোষাধ্যক্ষ দেওয়ান আব্দুর রউফ, প্রচার সম্পাদক মোহাম্মদ রহমান বাদল, দপ্তর সম্পাদক মতিউর রহমান ও সাংস্কৃতিক সম্পাদক তানজিম আহমদ সজিব প্রমুখ।