NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
Logo
logo

যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো বিষয়ে আলোচনায় রাজি রাশিয়া


খবর   প্রকাশিত:  ২৮ মার্চ, ২০২৫, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো বিষয়ে আলোচনায় রাজি রাশিয়া

ইউক্রেন যুদ্ধের সঙ্গে সম্পর্কিত যে কোনো বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করতে রাজি হয়েছে রাশিয়া। দুই দেশের মধ্যে আলোচনায় বন্দি বিনিময় ইস্যুও থাকবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যে কোনো বিষয়ে আলোচনার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একের পর এক আক্রমণ করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জেলেনস্কিকে স্বৈরশাসক হিসেবে উল্লেখ করেছেন। মাত্র একদিন আগেই তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্যও ইউক্রেনকেই দায়ী করেন। তার এসব মন্তব্যের কারণে এই দুই নেতার মধ্যে ব্যক্তিগত বিভেদ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

এর আগে সৌদি আরবে ইউক্রেনকে ছাড়াই রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বৈঠকের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, সৌদি আরবে ইউক্রেনকে বাদ দিয়ে যুদ্ধ বন্ধের আলোচনায় তিনি অবাক হয়েছেন। ভবিষ্যতে ইউক্রেনকে বাদ দিয়ে কোনো আলোচনা না করার দাবি জানান জেলেনস্কি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চলতি মাসেই বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তিতে নজর দিচ্ছেন ট্রাম্প।

ফ্লোরিডার মার-এ-লাগোতে এক সংবাদ সম্মেলন থেকে বের হয়ে যাওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট এই তথ্য জানান।

 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সৌদি আরবে যখন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হচ্ছিল ঠিক সেই মুহূর্তে এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে তুরস্কে ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সূত্র: এএফপি