NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

যে কারণে আবারও ঘর ভেঙেছে হৃদয় খানের


খবর   প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৫, ১২:০৫ এএম

যে কারণে আবারও ঘর ভেঙেছে হৃদয় খানের

শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী হৃদয় খানের আবারও ঘর ভেঙেছে। জানা গেছে, তৃতীয় স্ত্রী হুমায়রা এ শিল্পীকে ডিভোর্স দিয়েছেন। গণমাধ্যমকে হৃদয়ের সাবেক স্ত্রী জানিয়েছেন, বিয়ের কয়েক বছর সংসার করলেও হৃদয় খানের আচরণ ও জীবনযাপনে অতিষ্ঠ হয়ে হুমায়রা নিজেই তাকে ডিভোর্স দিয়েছেন।

আরও জানা গেছে, অনেক আগেই হৃদয় খান ও হুমায়রার ডিভোর্স হয়েছে। হৃদয়ের ওপর বিভিন্ন কারণে বিরক্ত হয়ে হুমায়রা ডিভোর্স লেটার পাঠিয়েছেন। হৃদয় ও তার পরিবার ডিভোর্সের বিষয়টি গোপন রেখেছেন।

 

এ প্রসঙ্গে হৃদয় খান গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়টি খুব স্পর্শকাতর, ফলে এটি নিয়ে এখন কোনো কথা বলতে চাচ্ছি না।’

হৃদয় খান নিজের চেয়ে বয়সে বড় দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানাকে বিয়ে করে আলোচনায় এসেছিলেন। ২০১৫ সালের ১ আগস্ট সুজানাকে বিয়ে করেছিলেন তিনি। এরপর ২০১৬ সালের ৬ এপ্রিল তাদের বিচ্ছেদ ঘটে।

 

২০১৭ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হৃদয় খান। কয়েক মাস পর রাজধানী একটি পাঁচ তারকা হোটেলে হৃদয় খান-হুমায়রার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এটি ছিল হৃদয় খানের তৃতীয় বিয়ে। এর আগেও পূর্ণিমা আকতার নামের একজনকে বিয়ে করেছিলেন এ কণ্ঠশিল্পী।