NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

আজ মুক্তি পাবে ইসরায়েলি তিন জিম্মি ও ৩৬৯ ফিলিস্তিনি


খবর   প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:২৪ পিএম

আজ মুক্তি পাবে ইসরায়েলি তিন জিম্মি ও ৩৬৯ ফিলিস্তিনি

যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের অংশ হিসেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আজ শনিবার আরও তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে যাচ্ছে। এর বদলে দখলদার ইসরায়েল ৩৬৯ ফিলিস্তিনি বন্দিকে তাদের কারাগার থেকে মুক্তি দেবে। খবর আল জাজিরার।

ফিলিস্তিনি হলেন— আয়ার হর্ন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বৈত নাগরিক সাগুই ডেকেল-চেন এবং রাশিয়া ও ইসরায়েলের দ্বৈত নাগরিক আলেকসান্দ্রে সাশা ত্রোফানভ।

এদের সবাই-ই পুরুষ। 

 

গত সপ্তাহে হঠাৎ করে এই জিম্মিদের মুক্তি স্থগিত ঘোষণা করেছিল হামাস। সশস্ত্র গোষ্ঠীটি বলেছিল, ইসরায়েল জিম্মি চুক্তির শর্ত ভঙ্গ করায় তারা জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করছে। 

হামাস ওই সময় জানায়, ইসরায়েল গাজায় পর্যাপ্ত ত্রাণ ঢুকতে দিচ্ছে না, প্রবেশ করতে দিচ্ছে না ভারী সরঞ্জাম।

যেগুলো দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ করা হবে। এছাড়া তাঁবু ও অস্থায়ী বাড়ি প্রবেশেও ইসরায়েল বাধা প্রদান করছিল বলে জানায় হামাস। তারা জিম্মি মুক্তি স্থগিত করায় ওই সময় যুদ্ধবিরতিটি ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়। 

 

এমনকি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দেন, শনিবার জিম্মিদের মুক্তি না দেওয়া হলে এদিন থেকেই গাজায় আবার তীব্র হামলা চালানো শুরু করবেন তারা।

যদিও তাদের চুক্তি ভঙ্গের কারণেই হামাস ওই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। কিন্তু পরবর্তীতে মধ্যস্থতাকারী দেশগুলোর প্রচেষ্টায় হামাস আবারো জিম্মিদের মুক্তি দিতে রাজি হয়।