NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

নিউইয়র্কে ‘বিশ্ব হিজাব দিবস’ উদযাপন


খবর   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৫, ০৬:৩০ পিএম

নিউইয়র্কে ‘বিশ্ব হিজাব দিবস’ উদযাপন

নিউইয়র্কে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব হিজাব দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত ১ ফেব্রুয়ারি দুপুর ২টায় সেফেস্টের উদ্যোগে কুইন্স বরো হলের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচির প্রবক্তা বাংলাদেশি এ্যাক্টিভিস্ট সেফেস্ট এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাজেদা-এ-উদ্দিনের পরিচালনায় মূলধারার রাজনীতিক সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মূলধারার নারীনেত্রী মাজেদা-এ-উদ্দিন বলেন, কয়েক বছর আগে নাজমা খান নামক একজন বাংলাদেশি ছাত্রী জ্যামাইকায় আক্রন্ত হন। বাংলাদেশি পোশাকে তিনি পথ পাড়ি দিচ্ছিলেন বলেই বিদ্বেষমূলক আচরণের কবলে পড়েন। সেই ঘটনার প্রতিবাদ, নিন্দা এবং সর্বসাধারণকে সচেতন করার লক্ষ্যে প্রতিবারের ন্যায় এবারও দিবসটি উদযাপিত হয়। কারণ এখনও ধর্মীয় পোশাক, জাতিগত কারণে বৈষম্যের ঘটনা অব্যাহত রয়েছে।
বিগত কয়েক বছর থেকে নিউইয়র্ক সিটিতে এ দিবসটি পালিত হচ্ছে নানা কর্মসূচির মধ্য দিয়ে। নাজমা খানই হচ্ছেন এই কর্মসূচির উদ্যোক্তা। তিনি হিজাব বিরোধী মনোভাব পরিহারের, ধর্ম ও জাতিগত বিদ্বেষমূলক কর্মকান্ডের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।
মাজেদা উদ্দিন আরও বলেন, আমরা নিউইয়র্ক স্টেট পার্লামেন্টে ‘ওয়ার্ল্ড হিজাব ডে’র দাবি জানিয়েছিলাম। ২০১৬ সালে সে বিল উঠিয়েছিলেন স্টেট সিনেটর রোকসানা জে পারসুয়াদ। সেটি পাশ হয়েছে ‘জাতীয় সিলেব্রেশন ডে’ হচ্ছে ‘ওয়ার্ল্ড হিজাব ডে’ শিরোনামে। তিনি বলেন, ‘হিজাব ইজ মাই ফ্রিডম’, ‘হিজাব ইজ মাই চয়েস’।
হিজাবধারী নারীসহ মূলধারার রাজনীতিক, কমিউনিটির নেতৃবৃন্দ সমাবেশে যোগ দেন। সমাবেশে এনওয়াইপিডির পক্ষ থেকে নারীদের মাঝে হিজাব বিতরণ করা হয়।