NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন মির্জা ফখরুল-আমির খসরু


খবর   প্রকাশিত:  ২৩ মার্চ, ২০২৫, ০৮:০৭ এএম

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন মির্জা ফখরুল-আমির খসরু

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। তারা যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগ দেবেন। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, যুক্তরাষ্ট্রর স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে ওয়াশিংটন ডালেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির এই দুই নেতা নিরাপদে পৌঁছেছেন।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওয়াশিংটনের উদ্দেশে রওয়ানা দেন তারা।

 

জানা গেছে, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে আমন্ত্রিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করবেন ব্যারিস্টার জায়মা জারনাজ রহমান। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ব্রেকফাস্ট প্রেয়ার অনুষ্ঠিত হবে। এতে যোগ দিতে গত ১০ জানুয়ারি বিএনপির একটি প্রতিনিধি দলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়।

 

আমন্ত্রিতরা হলেন- দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রত্যেক বছরই আমেরিকায় ব্রেকফাস্ট প্রেয়ার হয়। এ অনুষ্ঠানে সারা বিশ্বেই আমন্ত্রণ জানানো হয়। ৫ ফেব্রুয়ারি সকালে অনুষ্ঠান হবে, সেখানে মার্কিন প্রেসিডেন্ট বক্তব্য দেবেন।

উপস্থিত থাকবেন কংগ্রেস ও সিনেটের সদস্যরা। অনুষ্ঠানের পর সেদিন ডিনার হবে। পরের দিন আবার ব্রেকফাস্ট হবে। আগামী ৯ ফেব্রুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরীর দেশে ফেরার কথা রয়েছে।

 

ইউএস কংগ্রেসনাল কংগ্রেসের নেতৃত্বে প্রেয়ার ব্রেকফাস্ট হবে।

যা প্রার্থনা এবং আন্তধর্মীয় সংলাপের মাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একত্রিত করার একটি মঞ্চ।